Congress: ‘আম্বেদকরকে অপমান’, সংসদে প্রতিবাদ শুরু কংগ্রেসের, পাল্টা বিক্ষোভ বিজেপির

'আম্বেদকরকে অপমান' প্রসঙ্গে আজও উত্তপ্ত সংসদের উভয় কক্ষ। শুধু সংসদ নয়, সংসদের বাইরেও বিভিন্ন জায়গায় এই নিয়ে বিক্ষোভ শুরু করে দিয়েছেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর রাজ্যসভায় সংবিধান বিতর্ক চলাকালীন ডক্টর বিআর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে আলোচনা করার জন্য লোকসভায় একটি স্থগিত প্রস্তাবের নোটিশ দিয়েছেন। কংগ্রেস সদস্য ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন।

এদিন সকাল থেকে আশঙ্কা করাই হচ্ছিল, যে এই ইস্যুতে উত্তাল হবে সংসদ চত্বর। আর বেলা গড়াতেই দেখা যায় চিত্রটা একেবারে মিলে গেছে। বিরোধী সাংসদরা সংসদে মকর দ্বারের কাছে বেদিতে উঠে বিক্ষোভ দেখাচ্ছেন। সকলে এই বলে সোচ্চার হচ্ছেন, বিআর আম্বেদকর সম্পর্কে তার মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে।

congress

পাল্টা বিজেপি সাংসদরাও ওই মকর দ্বারের সামনেই সংসদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কংগ্রেস দলের দ্বারা বিআর আম্বেদকরকে অপমান করার অভিযোগ করেন তারা৷ একটা সময় উভয় পক্ষের উপস্থিতিতে উত্তেজনা চরম সীমায় পৌঁছায়। উভয়ের ধাক্কাধাক্কিতে পড়ে যান বিজেপি সাংসদ।

বিক্ষোভের সময় আহত হন বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুইলচেয়ারে বসে থাকার সময়, তিনি অভিযোগ করেন যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা দিয়েছিলেন। যিনি তাঁর উপর পড়ে যান। সেই ভার সামলাতে না পেরে সারেঙ্গি নীচে পড়ে যান। নাগপুর বিধানসভাতেও বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সদস্যরা।

যা জানা যাচ্ছে, কংগ্রেস আজ সারাদিনই সারা দেশ জুড়ে রাজ্য এবং জেলা সদর দফতরে সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটিতে (পিসিসি) প্রতিবাদ করবে। কংগ্রেস ছাড়াও টিএমসি, ডিএমকে, আরজেডি, বাম দল এবং শিবসেনা-ইউবিটি সহ প্রায় সমস্ত বিরোধী দলই আজকে এই বিষয়ে প্রতিবাদ জানাতে চলেছে। প্রত্যেকের গলায় সুর উঠছে একটাই, বি আর আম্বেদকরকে অপমান করার জন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিরোধীদের কটাক্ষ করে শাহ বলেন, "অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। ইতনা নাম আগর ভগবান কা লেতে তো সাত জনম তাক স্বর্গ মিল জাতা"। স্বরাষ্ট্রমন্ত্রী এর সাথেই যোগ দিয়ে বলেন যে, যদিও ভারতীয় জনতা পার্টি খুশি যে কংগ্রেস আম্বেদকরের নাম নিচ্ছে তবে পার্টিরও তার প্রতি তার আসল অনুভূতি সম্পর্কে কথা বলা উচিত।

এরপরই লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন কংগ্রেস সাংসদ এই মন্তব্যের জন্য শাহের সমালোচনা করেন। সংসদের হট্টগোল দিল্লির রাস্তায়, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্লোগান ওঠে, "অমিত শাহ মাফি মাঙ্গো, অমিত শাহ শরম করো"।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কংগ্রেস এবং তার "পচা ইকোসিস্টেম"কে কয়েক বছর ধরে বিআর আম্বেদকরকে অপমান করার জন্য অভিযুক্ত করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, "অমিত শাহ ডঃ আম্বেদকরকে অপমান করার কংগ্রেসের অন্ধকার ইতিহাস উন্মোচন করেছেন। তারা স্পষ্টতই স্তম্ভিত এবং হতবাক হয়ে গেছেন, তাঁর এতো তথ্য উপস্থাপন দেখে। সেই কারণেই তারা এখন নাট্যচর্চা করছেন"।

অমিত শাহও বুধবার একটি সাংবাদিক সম্মেলন করেন এবং কংগ্রেসকে "বিআর আম্বেদকর বিরোধী এবং সংবিধান বিরোধী" বলে অভিযুক্ত করেন। আর আজ তা নিয়েই একে অপরের বিরুদ্ধে চলছে প্রতিবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+