উত্তরপ্রদেশে হাইজ্যাক তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান, ‘খেলা হই’ পোস্টারে যোগীকে চ্যালেঞ্জ অখিলেশের

উত্তরপ্রদেশে হাইজ্যাক তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান, ‘খেলা হই’ পোস্টারে যোগীকে চ্যালেঞ্জ অখিলেশের

পশ্চিমবঙ্গে একুশের নির্বাচনে 'খেলা হবে' স্লোগানকে হাতিয়ার করে বাংলায় মোদী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল মমতা বাহিনী। পাল্টা খেলার হুঁশিয়ারিও দিয়েছিল বিজেপি। কিন্তু মমতা-পিকে যুগলবন্দীকে অবশেষে বাংলায় থেমে যায় মোদী-শাহের বিজয়রথ। এবার সেই খেলা হবে স্লোগানের আদলে নতুন স্লোগান উঠল যোগী রাজ্যে। 'খেলা হবে'-র বদলে 'খেলা হই' স্লোগান লেখা পোস্টার পড়তে শুরু করেছে উত্তরপ্রদেশের আনাচে কানাচে।

উত্তরপ্রদেশে হাইজ্যাক তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান, ‘খেলা হই’ পোস্টারে যোগীকে চ্যালেঞ্জ অখিলেশের

এদিকে উত্তরপ্রদেশে ইতিমধ্যেই বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামায। বছর ঘুরলেই বেজে যাবে ভোটের বাদ্যি। এবার তার আগে নির্বাচনী ঘুঁটি সাজাতে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সবপক্ষই। সূত্রের খবর, স্লোগানটি লিখেছেন সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন বিধায়ক আব্দুল সামাদ আনসারি।

এমনকী রাজ্যে সমস্ত সপা নেতা যাতে এই স্লোগান ব্যবহার করেন সেই অনুরোধ তিনি করেছেন অখিলেশ যাদবের কাছে। এদিকে ভোটের আগে রাজ্যে ছোট ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে জোট করত ব্যস্ত অখিলেশ শিবির। অন্যদিকে ক্ষমতা ধরে রাখতে আত্মবিশ্বাসী গেরুয়া শিবিরও। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ভাল ফলাফলের পর এ বার রাজ্যের শাসনক্ষমতা দখলের লক্ষ্যে নতুন করে ঝাঁপাতে চলেছে সমাজবাদী পার্টি।

সূত্রের খবর, বর্তমানে কানপুরের বিভিন্ন এলাকা মুড়ে ফেলা হয়েছে এই পোস্টারে। খেলা হবে’র ধাঁচেই লেখা 'আব ইউপি মে খেলা হই’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'এ বার খেলা হবে ইউপি-তে’। এদিকে বাংলা থেকে স্লোগান হাইজ্যাক করলেও এই স্লোগানের কাঁধে ভর করেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আব্দুল সামাদ আনসারি। যেভাবে বাংলায় মমতা এই স্লোগানকে হাতিয়ার করেই বিপির সঙ্গে জিতেছেন সেই ভাবে এই স্লোগানেই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি বাজিমাত করবে বলে দাবি তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+