জেল থেকে বেরিয়ে অন্য জায়গায় ঘাঁটি গাড়লেন শিনা বোরা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়
শিনা বোরা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় অসুস্থ। তাকে জেল থেকে বের করে মুম্বইয়ের জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিনা বোরা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় অসুস্থ। তাকে জেল থেকে বের করে মুম্বইয়ের জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হলেও পরে আইসিইউতে ভর্তি নেওয়া হয়েছে।

জেল সূত্রে খবর, শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইন্দ্রাণী। প্রাথমিক দেখভালের পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইসময়ে তার হুঁশ ছিল না। সেই অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
আর্থার রোড জেলে মেয়ে শিনাকে হত্যার মামলায় ইন্দ্রাণী কয়েদি হয়ে রয়েছেন। হাসপাতালে কিডনি, লিভার থেকে শুরু করে নানা ধরনের টেস্ট চলছে ইন্দ্রাণীর। এর আগেও ২০১৫ সালে ঘুমের বড়ি থেকে হাসপাতালে ভর্তি হন ইন্দ্রাণী।
Indrani Mukerjea, accused in Sheena Bora murder case, admitted to JJ Hospital in #Mumbai pic.twitter.com/gs1CjOA0yT
— ANI (@ANI) 6 April 2018
২০১২ সালে ইন্দ্রাণী মুখোপাধ্যায় তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও প্রাক্তন ড্রাইভার শ্যাম রাইকে সঙ্গে নিয়ে শিনাকে খুন করে রায়গড়ের জঙ্গলে পুঁতে আসেন। সেই ঘটনা পিটার মুখোপাধ্যায় জানতেন বলে অভিযোগ উঠেছে। শ্যাম রাই দুজনের বিরুদ্ধেই রাজসাক্ষী হয়ে আদালতে বয়ান দিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications