পিটারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের রাস্তায় ইন্দ্রাণী! শিনা বোরাকাণ্ডে অভিযুক্তদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য

শিনা বোরা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। পিটার মুখোপাধ্যায়ের সঙ্গে ১৬ বছরের দাম্পত্যজীবন শেষ করে তিনি ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন

শিনা বোরা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। পিটার মুখোপাধ্যায়ের সঙ্গে ১৬ বছরের দাম্পত্যজীবন শেষ করে তিনি ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন। প্রথম দেখাতেই প্রেম.. দিয়ে শুরু হয়েছিল পিটার -ইন্দ্রাণীর দাম্পত্য়ের কাহিনি। অবশেষে, মেয়ে শিনার বোরা হত্যা মামলায় অভিযুক্ত হয়ে পিটার- ইন্দ্রাণীর কারাবাসের মাঝেই শেষ হতে চলেছে এই দাম্পত্য়।

পিটারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের রাস্তায় ইন্দ্রাণী! শিনা বোরাকাণ্ডে অভিযুক্তদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ইতিমধ্যেই ইন্দ্রাণীর আইনজীবী বিবাহ বিচ্ছেদের নোটিশ পিটারের কাছে পৌঁছে দিয়েছেন ২৫ এপ্রিল। কুরিয়ার মারফৎ পাঠানো এই নোটিশকে গ্রহণ করতে চাননি পিটার। তিনি জানিয়েছেন আদালতে পিটারের হাতে এই ডিভোর্সের নোটিশ তুলে দিতে হবে । উল্লেখ্য, পিটার ও ইন্দ্রাণী দুজনেই এখন কারাবন্দি। ইন্দ্রাণীর আইনজীবী জানিয়েছেন, পিটার ও ইন্দ্রাণীর বিয়ে প্রায় ভেঙেই গিয়েছে। এই দাম্পত্য আর জোড়া লাগবার কোনও সম্ভাবনা নেই।

তবে, ইন্দ্রাণী পিটারের বিবাহ বিচ্ছেদের ঘটনা এই প্রথম সামনে আসেনি। এর আগেও বহুবার এনিয়ে কথা ওঠে। ২০১৫ সালে ইন্দ্রাণীর গ্রেফতারির পর ২০১৬ সালে পিটারকে ডিভোর্স দিতে চান তিনি। তবে আপাতত অনেকেই মনে করছেন শিনা বোরা কাণ্ডে নিজের মুক্তির পথ খুঁজতেই পিটারকে ডিভোর্সের স্ট্র্যাটেজি নিচ্ছেন ইন্দ্রাণী। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে দু' পক্ষের আর্থিক বোঝাপড়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে ইন্দ্রাণীর তরফে। তবে এবিষয়ে এখনও মুখ খোলেননি পিটার মুখার্জি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+