চিদাম্বরমকে ৫০ লক্ষ ডলার ঘুষ দিয়েছি, চার্জশিটে দাবি ইন্দ্রাণী মুখার্জির
সিবিআইয়ের চার্জশিটে আইএনএক্স মিডিয়া মামলায় অন্যতম সাক্ষী ইন্দ্রাণী মুখার্জি দাবি করেছেন যে সে প্রাক্তন অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরম ও তাঁর ছেলেকে ৫০ লক্ষ ডলার ঘুষ দিয়েছে। যা সিঙ্গাপুর, মরিশাস, বার্মুডা, ব্রিটেন ও সুইৎজাল্যান্ডের ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে। সিবিআই এ বিষয়ে বিস্তারিত জানতে পাঁচটি দেশের আদালতকে আইনি চিঠি পাঠিয়েছে।

নিজের মেয়েকে খুনের দায়ে ২০১৫ সাল থেকে মুম্বইয়ের বাইকুলা জেলে আছেন আইএনএক্স মিডিয়ার প্রাক্তন মালিক ইন্দ্রাণী মুখার্জি। আইএনএক্স মিডিয়াকে বেআইনিভাবে বিদেশি বিনিয়োগ পাইয়ে দেওয়ার অভিযোগে বন্দি আছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সেই মামলায় রাজসাক্ষী হয়েছেন ইন্দ্রাণী। আইএনএক্স মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছে, তাতে আছে ইন্দ্রাণীর নাম। কিন্তু সিবিআই জানিয়েছে, তাঁর বিচার হবে না। তাঁকে ক্ষমা করা হয়েছে। চিদাম্বরম ও তাঁর ছেলে কার্তির বিরুদ্ধে আইএনএক্স মামলায় রাজসাক্ষী হতে চেয়ে ইন্দ্রাণী আদালতে আবেদন করেছিলেন। গত জুলাই মাসে দিল্লি কোর্ট তাঁর আবেদন গ্রহণ করে। সিবিআই জানিয়েছে, চিদাম্বরমের বিরুদ্ধে মামলায় ইন্দ্রাণী গুরুত্বপূর্ণ সাক্ষী।
২০০৮ সালে চিদাম্বরমকে প্রদত্ত ঘুষের বিনিময়ে ইন্দ্রাণী তার তৎকালীন স্বামী পিটার মুখোপাধ্যায়ের সঙ্গে প্রতিষ্ঠিত আইএনএক্স মিডিয়া বিদেশি বিনিয়োগের ছাড়পত্র পেয়েছিল বলে অভিযোগ করেন ইন্দ্রাণী। তদন্তকারীরা অভিযোগ করেছেন যে, আইএনএক্স মিডিয়ার ডিরেক্টর পিটার এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় সেই সময় প্রবীণ কংগ্রেস নেতার সঙ্গে সাক্ষাত করেন যাতে তাঁদের আবেদনে কোনও বিলম্ব না হয়। পি চিদাম্বরম তখন অর্থমন্ত্রী ছিলেন।
ইন্দ্রাণী দাবি করে যে, অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে চিদাম্বরমকে ঘুষ হিসাবে পাঁচ মিলিয়ন ডলার দিয়েছিলেন তারা। যদিও পি চিদাম্বরম এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন যে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে। এমনকি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি কোনওদিন দেখা করেননি বলেও দাবি করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আইএনএক্স মিডিয়া দুর্নীতির মামলায় গত ২১ আগস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর ৫ সেপ্টেম্বর থেকে তিহার জেল থেকে বিচারবিভাগীয় হেফাজতে ছিলে চিদাম্বরম। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টর তাঁকে অর্থ পাচার মামলায় গ্রেফতার করে এবং বর্তমানে প্রবীণ ওই কংগ্রেস নেতা শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য ইডি হেফাজতে রয়েছেন।












Click it and Unblock the Notifications