জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমানে হামলার হুমকি, জরুরি অবতরণ মুম্বইয়ে
জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানে বোমা হামলার হুমকির খবর পাওয়ার পর নিরাপত্তাগত কারণে বিমানটিকে মুম্বইয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিন শনিবার এই ঘটনা ঘটেছে। ইন্ডিগোর একজন মুখপাত্র জানান, এদিন জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইট 6E 68-এর জন্য একটি হুমকি পাওয়া গিয়েছিল এবং বিমানটিকে মুম্বইয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষকে দ্রুত জানানো হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে। বিমানটি পুনরায় উড়ানের অনুমতি পাওয়ার আগে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে ইন্ডিগো কর্তৃপক্ষ সবরকম উদ্যোগ নিয়েছে। মুখপাত্র বলেছেন, "গ্রাহক, কর্মী এবং বিমানের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"
মাস কয়েক আগেও পরপর বিমানগুলিতে বোমা হামলার হুমকির খবর সামনে এসেছে। সবকটি ক্ষেত্রেই তা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। এবারও সেরকম ঘটনাই হলে অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications