'বিমানে যাত্রীর কাছে বোমা আছে'! ইন্ডিগো উড়ানে হুমকির ই-মেল, আতঙ্ক মাঝ আকাশে, তারপর...

'বিমানে একজন যাত্রী আছেন, যার কাছে বোমা আছে। তিনিই হামলা চালাবেন।' বিমানবন্দর কর্তৃপক্ষকে ই-মেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। কুয়েত থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগো উড়ানে হামলার এরকম হুমকি বার্তা পাওয়ার পরেই নড়েচড়ে বসল হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। হায়দ্রাবাদে অবতরণ করার বদলে ওই উড়ানটিকে মুম্বইয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

-

সোমবার রাত ১টা বেজে ৫৬ মিনিটে কুয়েত থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগোর এয়ারবাস এ৩২১-২৫১এনএক্স (Airbus A321-251NX) বিমানটি। মঙ্গলবার সকাল ৮টা বেজে ১০ মিনিটে বিমানটি মুম্বই বিমানবন্দরে নিরাপদ ভাবেই অবতরণ করে। অবতরণের পর সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। তারপর সাথে সাথেই বোমা নিষ্ক্রিয়কারী দল (বিডিএস) এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) কর্মীরা বিমানটিকে ঘিরে ফেলে। তারপরই শুরু হয়ে যায় পরীক্ষা-নিরীক্ষা। সমস্তরকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিমানবন্দরের আধিকারিকরা সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছেন। এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক ঘটনা ঘটেনি। ইন্ডিগোর পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও সরকারি বার্তা দেওয়া হয়নি। বিমানের মধ্যে যতজন যাত্রী ছিলেন সব যাত্রীই নিারপদে আছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+