দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়! ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তিতে কমল শুল্ক, কত?

প্রায় এক বছরের টানাপোড়েনের পর অবশেষে ভারত এবং আমেরিকার বাণিজ্য সম্পর্কের বরফ গলল। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হওয়ার পরই এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি যে, দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। এই চুক্তির আওতায় ভারত আমেরিকার পণ্যের উপর শুল্ক এবং নন-ট্যারিফ বাধা শূন্যে নামাবে। সেইসঙ্গে শক্তি, কৃষি, প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতিও দিয়েছে ভারত।

প্রধানমন্ত্রী মোদী সমাজ মাধ্যমে লেখেন যে, "প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে খুবিই ভালো লাগল। 'মেড ইন ইন্ডিয়া' পণ্যে শুল্ক কমে ১৮ শতাংশ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এই সিদ্ধান্ত ভারতের ১৪০ কোটি মানুষের জন্য এক বড় স্বস্তি।" তিনি আরও বলেন যে, "দুই বৃহৎ গণতন্ত্র একসাথে কাজ করলে তা দু'দেশের মানুষের জন্যই অত্যন্ত লাভজনক হয়।"

যদিও মোদীর পোস্টে সরাসরি 'বাণিজ্য চুক্তি' শব্দটি ছিল না, তবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিশ্চিত করেছেন যে, ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিল হয়েছে এবং এটিকে তিনি 'উইন-উইন' বলে উল্লেখ করেন।

এর আগে ট্রাম্প তাঁর সমাজ মাধ্যমে এক পোস্টে জানান যে, ভারতের সঙ্গে বন্ধুত্বের খাতিরেই শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। সেইসঙ্গে তিনি দাবি করেন যে, ভারত রাশিয়ার তেল কেনা কমিয়ে আমেরিকা এবং সম্ভাব্যভাবে ভেনেজুয়েলা থেকে শক্তি আমদানি বাড়াতে রাজি হয়েছে। তাঁর মতে, এই সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ অবসানের দিকেও সহায়ক হবে।

উল্লেখ্য, গত এক বছরে দু'দেশের মধ্যে একাধিক দফায় আলোচনা হলেও উচ্চ শুল্ক এবং কূটনৈতিক মতবিরোধে সম্পর্ক কিছুটা চাপের মধ্যে ছিল। শেষ পর্যন্ত এই সমঝোতাকে ভারত-আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+