India's Biggest Data Leak: কোভিড পরীক্ষার সময় নেওয়া ৮১ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য ফাঁস
India's Biggest Data Leak: ৮১.৫ কোটি ভারতীয়ের ব্যক্তিগত তথ্য ফাঁস! শুধু তাই নয়, একেবারে বিজ্ঞাপন দিয়ে ডার্কওয়েবে সেই সমস্ত গোপন তথ্য বিক্রি করা হচ্ছে। আর এজন্যে প্রায় ৮০ হাজার মার্কিন ডলার দর হাঁকা হয়েছে বলেও খবর। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ লাখ টাকা। আর এই তথ্য সামনে আসার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
বিশ্লেষকদের দাবি, ভারতের বুকে এটাই সবথেকে বড় তথ্য ফাঁসের (India's Biggest Data Leak) ঘটনা। ফলে এই ঘটনা সামনে আসার পরেই একেবারে হৈচৈ বেঁধে গিয়েছে। ৮১.৫ কোটি ভারতীয়ের ব্যক্তিগত তথ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ অর্থাৎ ICMR -এর কাছে গচ্ছিত ছিল। কীভাবে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য ফাঁস হল তা এখনও স্পষ্ট নয়।

জানা যাচ্ছে, করোনার কালে মানুষের কোভিড টেস্টের সময় ব্যক্তিগত সমস্ত তথ্য নেওয়া হয়েছিল। সমস্ত ভারতীয়ের পাসপোর্ট নম্বর, ফোন নম্বর সহ একাধিক ব্যক্তিগত তথ্য ছিল সেখানে। এমনকি আধারের মতো গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে ফাঁস (India's Biggest Data Leak) হয়ে যাওয়া তালিকায়। তবে সুরক্ষিত তথ্য ফাঁস হতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা রিসিকিউরিটি হান্টার ইউনিটের নজরে প্রথম বিষয়টি আসে। অক্টোবর মাসের শুরুতেই একটি সোশ্যাল প্লাটফর্মে এই বিজ্ঞাপন দেওয়া হয় বলে দাবি ওই সংস্থার। শুধু তাই নয়, ডার্কওয়েবে একটি অ্যাকাউন্ট থেকে এই বিষয়ে একাধিক পোস্ট করা হয়। এমনকি নিলামের জন্যে দর হাঁকা হয় বলেও দাবি মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থার।
দেশের মানুষের একেবারে স্পর্শকাতর তথ্য ভান্ডার ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, আইসিএমআর ও স্বাস্থ্যমন্ত্রকের হাতে ছিল। আর তা ফাঁস হওয়ার পিছনে কার গাফিলতি রয়েছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুরো বিষয়টি একেবারে গভীরে গিয়ে সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখছেন বলেই খবর।
তবে এত বড় কেলেঙ্কারির পিছনে বিদেশের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে তদন্তের স্বার্থে অন্য দেশের সাহায্যও সিবিআই নিতে পারে বলে সূত্রে খবর। যদিও তদন্তের বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে বিপুল পরিমাণ ভারতীয়ের তথ্য ফাঁস (India's Biggest Data Leak) হওয়ার খবর সামনে আসার পরেই বিভিন্ন মন্ত্রকে হৈচৈ পড়ে গিয়েছে। ইতিমধ্যে এসওপিও জারি করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications