এযাবৎ ভিন রাজ্য থেকে ঘরে ফিরেছেন প্রায় ‌১৪ লক্ষ অভিবাসী শ্রমিক, জানাচ্ছে ভারতীয় রেল

ইতিমধ্যেই প্রায় দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সপ্তাহে বেশ কিছু শ্রমিক স্পেশাল ট্রেনও ছাড়া হয় ভারতীয় রেলের তরফ থেকে।

১৪ মে মধ্যরাত অবধি চলেছে এক হাজারের বেশি শ্রমিক স্পেশাল ট্রেন

১৪ মে মধ্যরাত অবধি চলেছে এক হাজারের বেশি শ্রমিক স্পেশাল ট্রেন

১৫ ই মে মধ্যরাত পর্যন্ত এক হাজারের বেশি ‘শ্রমিক স্পেশাল' ট্রেন চলেছে বলে জানা যাচ্ছে। যাতে করে নিজ দেশে ফিরেছেন প্রায় ১৫ লক্ষ অভিবাসী শ্রমিক। সম্প্রতি একটি বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে ভারতীয় রেল। ওই বিবৃতিতেই লেখা হয়, "১৫ই মে মধ্যরাত পর্যন্ত রেল ভারতীয় রেল মোট ১০৭৪টি ‘শ্রমিক স্পেশাল' ট্রেন চালিয়েছে। পাশাপাশি গত তিন দিনে এই শ্রমিক স্পেশাল ট্রেনেই ঘরে ফিরেছেন ২ লক্ষ মানুষ।"

দিল্লি থেকে ছাড়ছে স্পেশাল ট্রেন

দিল্লি থেকে ছাড়ছে স্পেশাল ট্রেন

এদিকে প্রায় ৫০ দিন পর ১২ই মে থেকে ফের আংশিকভাবে ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এতদিন শুধুমাত্র শুধুমাত্র মালববাহী ট্রেন ও অভিবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বেশ কিছু শ্রমিক স্পেশাল ট্রেনও চালানো হচ্ছিল। আপাতত প্রাথমিক ভাবে শীত তাপনিয়ন্ত্রিত ১৫ জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে দিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ, জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে যাবে ট্রেন গুলি।

টিকিট বুকিংয়ের সময় নেওয়া হচ্ছে যাত্রীদের পুরো ঠিকানা

টিকিট বুকিংয়ের সময় নেওয়া হচ্ছে যাত্রীদের পুরো ঠিকানা

এদিকে এই আইআরসিটির ওয়েবসাইট থেকে এই বিশেষ ট্রেন গুলির টিকিট বুকিংয়ের সময় সমস্ত যাত্রীর গন্তব্যের পুরো ঠিকানা নেওয়া শুরু করেছে রেল। ভ্রমণকালে বা গন্তব্যে পৌঁছানোর পরে যদি কোনও যাত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ে বা সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে তাই সহজেই তাঁর খোঁজ পেতে এই এই নতুন ‘ডিসটিনেশন' কলাম যুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

৩০ জুন পর্যন্ত ট্রেনের সমস্ত অগ্রিম টিকিট বাতিল করেছে রেল

৩০ জুন পর্যন্ত ট্রেনের সমস্ত অগ্রিম টিকিট বাতিল করেছে রেল

অন্যদিকে শ্রমিক স্পেশ্যাল ট্রেন ও সরকার নির্দিষ্ট বিশেষ ট্রেন গুলি বাদে লকডাউনের আগে ও লকডাউনের মাঝে ৩০ জুন পর্যন্ত সমস্ত ট্রেনের টিকিট বাতিল করেছে রেলমন্ত্রক। তবে রেলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, টিকিটের পুরো দাম ফেরত পাবেন যাত্রীরা। সূত্রের খবর, আগামী ২২ মে থেকে ওয়েটিং লিস্ট চালু করছে রেল। ১০০টি এসি থ্রি টিয়ার, ৫০টি এসি টু টিয়ার, ২০০টি স্লিপার ক্লাস, ১০টি ফার্স্ট এসি কামরা তালিকা নিয়ে ওয়েটিং লিস্ট তৈরি করা হচ্ছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+