শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম

রেল যাত্রীদের জন্য টিকিট বাতিলের নিয়মে বড়সড় এক পরিবর্তন আনল ভারতীয় রেলওয়ে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, দালালচক্র এবং শেষ মুহূর্তের কালোবাজারি রুখতেই এই কড়াকড়ি করা হয়েছে।

সবথেকে বড় বদল 'নো রিফান্ড' সময়সীমায় এসেছে। আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে পর্যন্ত যদি টিকিট বাতিল করা হত তাহলে আংশিক টাকা ফেরত পাওয়া যেত। কিন্তু এখন সেই সময় বাড়িয়ে দিয়ে ৮ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ, যাত্রা করার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনও টাকাই ফেরত পাওয়া যাবে না।

শুধুমাত্র তাই নয়, আগের তুলনায় আরও আগে থেকেই জরিমানার নিয়মটি কার্যকর হবে। আগে যাত্রা করার ৪৮ ঘণ্টার বেশি আগে টিকিট যদি বাতিল করা হত তাহলে শুধুমাত্র নির্দিষ্ট টাকা কাটা হত (যেমন AC স্লিপার অনুযায়ী আলাদা চার্জ)। আর এখন সেই সময়সীমা বাড়িয়ে দিয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে। এর ফলে যাত্রার ৩ দিনেরও যদি কম সময় থাকে তাহলে বাতিলের ক্ষেত্রে ভাড়ার একটি অংশ কেটে নেওয়া হবে।

নতুন নিয়ম অনুসারে,

  • ৭২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কাটা হবে।
  • ২৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ কাটা হবে।
  • ৮ ঘণ্টারও কম সময় থাকলে কোনও রিফান্ডই আর পাওয়া যাবে না।

আগে এই ২৫ শতাংশ ও ৫০ শতাংশ যথাক্রমে ৪৮ থেকে ১২ ঘণ্টা এবং ১২ থেকে ৪ ঘণ্টার মধ্যে কাটা হত। অর্থাৎ, এখন পুরো কাঠামোটাই ২৪ ঘণ্টা আগে এগিয়ে আনা হয়েছে।

এই নতুন নিয়মটি চলতি বছরের অর্থাৎ ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে চালু করা হবে।

তবে কড়াকড়ি এই নিয়মের পাশাপাশি আবার কিছু কিছু সুবিধাও বাড়ানো হয়েছে। এখন থেকে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত অনলাইনে বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যাবে, যা আগে নিয়মে চার্ট তৈরির আগে পর্যন্তই সীমাবদ্ধ ছিল। একইভাবে, নতুন নিয়মে কাউন্টার থেকে কাটা টিকিটের ক্লাস আপগ্রেড করার সুযোগও শেষ মুহূর্ত পর্যন্ত পাওয়া যাবে।

রেলমন্ত্রীর মতে, অনেক দালাল একসাথে একাধিক টিকিট বুক করে রাখত এবং যাত্রা করার ঠিক আগে যেগুলো বিক্রি হত না, সেগুলো বাতিল করে বেশিরভাগ টাকাই ফেরত পেত। নতুন এই নিয়মে সেই সুযোগ অনেকটাই বন্ধ হয়ে যাবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, ইতিমধ্যেই এই অভিযানের অংশ হিসেবে প্রায় ৩ কোটি সন্দেহজনক ইউজার আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে, নতুন ব্যবস্থায় প্রকৃত যাত্রীরাই বেশি উপকৃত হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+