Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Railways: কলকাতা-দিল্লি রেল লাইনে চলছে বিশাল এক কর্মযজ্ঞ! যা সত্যিই অবাক করবে আপনাকে

Indian Railways: দেশে অন্যতম ব্যস্ততম একটি রুট দিল্লি-কলকাতা (Delhi Kolkata Railway line)। রাজধানী সহ একাধিক ট্রেন এই রুট দিয়ে ছোটে। প্রত্যেকদিন কয়েক হাজার যাত্রী যাত্রা করে থাকেন। বিপুল এই যাত্রী চাপের কথা মাথায় রেখে এই রুটে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। বসানো হচ্ছে স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা 'কবচ'। একই সঙ্গে দিল্লি-কলকাতা রুটেও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়।

যাত্রিবাহী ট্রেন চলাচলকে আরও নিরাপদ করতে দিল্লি-কলকাতা (Howrah-New Delhi main line) রুটে (Indian Railways) আরও আধুনিক প্রযুক্তি 'কবচ ৪.০' বসানো হচ্ছে। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে কবচ বসানো এবং পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করার কথা ছিল।

train

কিন্তু বেশ কিছু ক্ষেত্রে একাধিক রদবদল করা হয়েছে। সর্বাধুনিক কবচ সিস্টেম বসানো হচ্ছে। আর এই কাজের জন্য আরও বেশ কিছুটা কাজের সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে নতুন প্রযুক্তি 'কবচ ৪.০' বসানোর জন্য লাগবে আরও বেশ কিছুটা সময়।

আর সেজন্য কাজের সময় রেল বোর্ডের তরফে বাড়ানো হয়েছে। মার্চ মাস থেকে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর এই প্রসঙ্গে ওই সংবাদমাধ্যমকে জানিছেন, দিল্লি-কলকাতা রুটে কাজ চলছে। পূর্ব রেলে আগামী তিন মাসের মধ্যে কবচ প্রযুক্তি নিয়ে পরীক্ষা শুরু হবে। আর এই কাজ সম্পন্ন হলে দিল্লি-কলকাতা রুটে রেল যাত্রা একেবারে সুরক্ষিত হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

দিল্লি-কলকাতা ছাড়াও এই কবচ সিস্টেম লাগানোর কাজ চলছে দিল্লি-মুম্বই রেলপথেও। বলে রাখা প্রয়োজন, রেল যাত্রাকে আরও সুরক্ষিত করতে চায় মোদী সরকার। আর সেজন্য রেল ইঞ্জিনেও বসানো হচ্ছে কবচ সিস্টেম। সেই মতো চলতি বছরের মধ্যেই ১০ হাজার রেল ইঞ্জিন বসানোর কাজ করা হবে বলে টার্গেট নেওয়া হয়েছে। শুধু তাই নয়, দেশের রেলপথকে এই প্রযুক্তির আওতায় নিয়ে আসারও লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল। আর তা আগামী ছয় বছরের মধ্যে করা হবে বলে জানানো হয়েছে।

শুধু আধুনিক কবচ সিস্টেমই নয়, রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ বসানোর কাজ করছে রেল। রেল লাইনের পাশে এই ট্যাগ বসানো হবে। আর এই ট্যাগ বসানোর কাজ শেষ হলে প্রতি মুহূর্তে ট্রেনের আপডেট আরও সহজ হবে যাত্রীদের কাছে। এমনকি রেলে আধিকারিকরাও আপডেট অনেক তাড়াতাড়ি পাবেন। নয়া প্রযুক্তি চালু করতে প্রয়োজন সময়ের। আর তাই রেল বোর্ডের তরফে বাড়ানো হয়েছে এই সময়সীমা। এই কাজ শেষ হলে রেল পথে যুগান্তকারী বদল আসবে বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+