Indian Railways: মাত্র ৩০ মিনিট আগেই...সিনিয়ার সিটিজেনদের জন্য বড় সুবিধা ঘোষণা রেলের
Indian Railways: যাত্রীদের জন্য দারুণ একটা সুবিধা চালু করতে চলেছে রেল। বয়স্ক এবং প্রতিবন্ধীদের কথা ভেবে এই সুবিধা চালু হতে চলেছে। নয়া এই সুবিধায় সংশ্লিষ্টরা এই রেলযাত্রীরা আগে থেকেই কুলি কিংবা সহায়ককে বুকিং করতে পারবেন। বিশেষ করে অনেক ক্ষেত্রেই অতিরিক্ত লাগেজ নিয়ে বয়স্ক কিংবা প্রতিবন্ধী মানুষরা ট্রেন ধরতে এসে স্টেশনে হিমশিম খান। এই সমস্ত মানুষের কথা ভেবেই যুগান্তকারী এই ব্যবস্থা নিতে চলেছে রেলওয়ে।
প্রাথমিকভাবে ওয়েস্টার্ন রেলে এই সুবিধা চালু হচ্ছে। আগামিদিনে অন্যান্য স্টেশনেও (Indian Railways) শুরু হতে পারে। পশ্চিম রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, স্টেশনে অনেক সময় যাত্রীদের একজন সহকারী বা কুলির প্রয়োজন হয়। কিন্তু চাইলেও এই সুবিধা অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না বলে দাবি।

ফলে বয়স্ক নাগরিক এবং হুইলচেয়ারে থাকা যাত্রীদের কাছ থেকে এই বিষয়ে বারবার দাবি উঠছিল। আর সেই কথা ভেবেই পশ্চিমি রেলওয়ের তরফে একাধিক স্টেশনে এই সুবিধা চালু করেছে। যেখানে আগে থেকেই কুলি কিংবা সহায়ককে বুকিংয়ের সুবিধা দেবে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক।
Indian Railways: অনলাইনে ৩০ মিনিট আগে বুকিং করা যাবে
মুম্বই ডিভিশনে এই সুবিধা শুরু হয়েছে। যেখানে যাত্রীরা অনলাইন পোর্টাল, অ্যাপ কিংবা ফোন কলের মাধ্যমে একজন সহায়ককে বুকিং করতে পারবেন। অর্থাৎ ট্রেন স্টেশনে পৌঁছানোর ৩০ মিনিট আগে বুকিং যদি করেন তাহলে একজন রেলের সহকারী আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। একেবারে ট্রলি নিয়ে সংশ্লিষ্ট ট্রেনের একেবারে কোচের সামনে ওই সহকারী পৌঁছে যাবেন। ফলে লাগেজ নামানোর কষ্ট সংশ্লিষ্ট রেল যাত্রীকে আর করতে হবে না।
দেশের একাধিক বিমানবন্দরে এই সুবিধা আছে। সেই আদলেই এবার রেলেও এই সুবিধা পাবেন যাত্রীরা।
Indian Railways: কারা এই সুবিধা পাবেন?
সামনেই গরমের ছুটি! ট্রেনগুলিতে ভিড় বাড়বে। এমনকী স্টেশনগুলিতেও যাত্রীদের বাড়বে ভিড়। গরমের ছুটিতে দেশের একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আর সেদিকে তাকিয়ে বিশেষ এই সুবিধা চালু করা হচ্ছে। যে সল্মস্ত স্টেশনে যাত্রীদের ভিড় সেখানে প্রাথমিকভাবে বয়স্ক এবং প্রতিবন্ধী যাত্রীরা এই সুবিধা নিতে পারবেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে এই সুবিধা কয়েকটি স্টেশনে চালু হলেও আগামিদিনে দেশের বড় স্টেশনগুলিতেও চালু হতে পারে।
যদিও বয়স্ক এবং প্রতিবন্ধী যাত্রীদর জন্য একাধিক সুবিধা দেয় রেল। যেমন ট্রেনে নিচের আসন পাওয়া থেকে বহু স্টেশনে বিশেষ ব্যাটারিচালিত গাড়ি চালায় রেল। যাতে খুব সহজে সংশ্লিষ্ট যাত্রী স্টেশনে যাত্রা করতে পারেন।












Click it and Unblock the Notifications