Indian Railways: প্রায় ১৯৭ টি ট্রেন স্টপেজ দেয়! ভারতের যে কোনও কোনায় পৌঁছে যেতে পারেন রাজ্যের এই স্টেশন থেকে
Indian Railways: দেশের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেল। প্রত্যেকদিন লাখ লাখ মানুষ যাত্রা করে থাকেন। দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে একাধিক সুপার ফার্স্ট ট্রেন চলে। চলছে বন্দে ভারতর মতো সেমি বুলেট ট্রেনও। কার্যত গোটা বিশ্বের নজরে রয়েছে ভারতীয় রেলের কর্মকাণ্ড।
শুধু রেলই নয়, স্টেশনগুলির মান উন্নয়নেরও চেষ্টা করছে রেল (Indian Railways) । জানেন ভারতে এমন একটি স্টেশন আছে যেখান থেকে ভারতের সমস্ত কোনায় যাওয়ার ট্রেন পাওয়া সম্ভব। হ্যাঁ এমনই একটি স্টেশন আছে উত্তরপ্রদেশে। যেখান থেকে দেশের যে কোনও পৌঁছানোর ট্রেন পাওয়া সম্ভব।

Indian Railways: মথুরা জংশন রেল স্টেশন
মথুরা জংশন রেল স্টেশন ( Mathura Junction the largest junction in India) । এটি এমন একটি রেলওয়ে স্টেশন যেখান থেকে আপনি দেশের চারটি দিকে যাওয়ার জন্য ট্রেন ধরতে পারেন। দিল্লি-মুম্বাই এবং দিল্লি-চেন্নাই লাইনের আগ্রা-দিল্লি কর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশন উত্তরপ্রদেশের মথুরা জেলায়।
Indian Railways: প্লাটফর্মের সংখ্যা
মথুরা জংশন রেল স্টেশনে ১০ টি প্লাটফর্ম আছে। দক্ষিণগামী এবং পশ্চিমগামী ট্রেনের জন্য একটি জংশন রয়েছে। এছাড়াও ভারতের সমস্ত বড় শহরের সঙ্গেও সংযোগ রয়েছে। এই রেলওয়ে জংশন স্টেশন থেকে সাত রুট/লাইন আছে। প্লাটফর্ম ১০ বৃন্দাবন মিটার-গেজ ট্রেনের জন্য লাইন। তাতে প্রত্যেকদিন সবথেকে বেশি টিকিট বুকিং হয়ে থাকে।
Indian Railways: 24/7 ট্রেন চলে
নবভারত টাইমসের একটি খবর অনুযায়ী, মথুরা জংশন ভারতের একমাত্র এমন রেলওয়ে স্টেশন যেখান থেকে আপনি দেশের যেকোনও কোনে যাওয়ার ট্রেন ধরতে পারেন। এখানে 24/7 ট্রেন চলে। আর সেই কারণে জংশন স্টেশনে আধুনিক ওয়েটিং রুম আছে। অইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই জংশন থেকে প্রত্যেকদিন প্রায় ১৯৭ টি ট্রেন স্টপেজ দেয়। যার মধ্যে রাজধানী, শতাব্দী, দুরন্ত সহ একাধিক প্রিমিয়াম স্টেশন আছে। একই সঙ্গে সুপারফার্স্ট, এক্সপ্রেস, মেমু/ডেমু ট্রেন তো আছেই।
Indian Railways: মথুরা স্টেশন থেকে টিকিট বুকিং করুন
মথুরা জংশন থেকে ট্রেন দিল্লি, কেরল, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, অডিশা সহ একাধিক রাজ্যেকে কভার করে ছোটে। দুরপাল্লার ট্রেনগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ঘন ঘন ট্রেন পরিবর্তন করতে না চান, তাহলে আপনি মথুরা জংশন রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন নিতে পারেন। এতে আপনার অনেক সময় বাঁচবে। ভারতীয় রেলের এমন বহু ইতিহাস আছে যা জানলে অবাক হবেনই।












Click it and Unblock the Notifications