Indian Railways: ঘোষণা হতে পারে আরও অমৃত ভারত এক্সপ্রেস, যুক্ত হবে ছোট শহরও! নির্মলার বাজেটে আরও কী হতে পারে?
Indian Railways: আগামী ২৩ জুলাই তৃতীয় মোদী সরকারের কার্যকালে বাজেট (Union Budget 2024) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) । এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার পারদ চড়ছে। আর সে কথা মাথায় রেখে একাধিক নতুন প্রস্তাব রাখা হতে পারে।
বিশেষ করে রেলের (Indian Railways) জন্য একাধিক ঘোষণা এবার হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বন্দে ভারত থেকে শুরু করে একাধিক নতুন ট্রেন কিংবা টিকিটে ছাড় ঘোষণা করা হতে পারে নির্মলার বাজেটে।

Indian Railways: রেলে যুক্ত হবে ছোট শহরও
সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের এই বাজেটে ছোট শহরগুলিকে রেল লাইনের (Indian Railways) মাধ্যমে যুক্ত করা হতে পারে। বাজেটে ৫০ হাজার থেকে ১ লাখ জনসংখ্যার শহরগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এর বাইরে রেলের বাজেট ১৮-১৯ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। বাজেটে রেলওয়ের জন্য ২.৯-৩.০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হতে পারে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এছাড়া ১৬০ কিলোমিটার গতিসম্পন্ন ট্র্যাক বাড়ানোর বিষয়ে বড় ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।
Indian Railways: ফ্রেড করিডর নির্মানে জোর দেওয়া হতে পারে
অন্তবর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ভারতীয় রেলে (Indian Railways) ২ লাখ ৫৫ হাজার কোটি বরাদ্দের কথা বলা হয়। আগামী বাজেটে বরাদ্দ কয়েকগুণ বাড়তে পারে বলে আশা। এছাড়াও হাই স্পিড ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এর জন্য দিল্লি-মুম্বাইয়ের মতো অন্যান্য ট্র্যাকগুলি চিহ্নিত করে আপগ্রেড করা হবে। পাশাপাশি বাজেটে ডেডিকেটেড ফ্রেট করিডরের উপরেও ফোকাস করা হতে পারে। এ জন্য কমিডিটি ফ্রেট করিডর নির্মানে নির্নয় নেওয়া হতে পারে।
Indian Railways: কোন ক্ষেত্রে ফোকাস
কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ রেলওয়ে নেটওয়ার্কে যাত্রী ক্ষমতা এবং নিরাপত্তা বাড়ানোর উপর আরও বেশি ফোকাস করা হবে। পাশাপাশি ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের জন্য একাধিক ঘোষণা হতে পারে। বিশেষ করে এই বছর প্রায় ২৫ টি অমৃত ভারত এক্সপ্রেস চালানো লক্ষ্য নিয়েছে। বর্তমানে দুটি ট্রেন চলছে। অন্যদিকে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ২৫০ টি আরও অমৃত ভারত এক্সপ্রেস চালানোর লক্ষ্য নিয়েছে। বন্দে ভারত স্লিপারের (Vande Bharat) প্রোটোটাইপ আগামী ১৫ অগস্ট শুরু হতে পারে।
রেল মন্ত্রক এই বছর দুই ডজনেরও বেশি বন্দে ভারত চেয়ার কার ভার্সন ট্রেন চালু করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাজেটে আরও একাধিক ঘোষণা রেল এবং যাত্রীদের জন্য হতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications