Indian Railway Rules: অনলাইনে কাটা ওয়েটিং টিকিটে জেনারেল কোচে যাত্রা করা যাবে না? কী বলছে রেল?
Indian Railway Rules: আজ শনিবার অর্থাৎ ১লা মার্চ থেকে কোনও কিছুই বদল হচ্ছে না। ওয়েটিং'য়ে থাকা টিকিট নিয়ে একাধিক তথ্য সামনে আসে। যদিও রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রেলে যাত্রার ক্ষেত্রে কোনও কিছুতেই বদল হচ্ছে না। যা নিয়ম আগে থেকে ছল সেটাই থাকছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে আরও একবার শুধু নিয়মগুলিকে মনে করিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শীর্ষ ওই আধিকারিক জানিয়েছেন, রেলের যাত্রার নিয়মে (Indian Railway Rules) বদল বলে যে খবর সামনে আসছে তা ঠিক নয়। ওয়েটিংয়ের ক্ষেত্রে যারা শুধুমাত্র কাউন্টার থেকে টিকিট কেটেছেন তাঁরাই ট্রেনের জেনারেল কোচে যাত্রা করতে পারবেন। অনলাইনে কাটা টিকিট ওয়েটিং থাকলে তাতে জেনারেল কোচে যাত্রা করা যাবে। এক্ষেত্রে ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে কাউন্টার থেকে ওয়েটিং টিকিটে রিফান্ড নেওয়া যেতে পারে।

Indian Railway Rules: রিজার্ভেশনের সঙ্গে যুক্ত নিয়ম
রেল যাত্রীরা যাত্রার ৬০ দিন আগে রিজার্ভেশন করতে পারবেন। গত বছরেই এই সংক্রান্ত নিয়ম (Indian Railway Rules) চালু হয়ে যায়। কনফার্ম টিকিট যাতে পাওয়া যায় সেজন্যেই এহেন সিদ্ধান্ত নেয় রেল। আগে টিকিট বুকিং ১২০ দিন আগে করা যেত। এক্ষেত্রে ২৫ শতাংশ যাত্রী যাত্রার আগে টিকিট বাতিল করে দিত। এতে ট্রেনের লোকসান বাড়ত। সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেয় রেল।
Indian Railway Rules: বিশেষ ক্ষেত্রে রেলে ছাড়
যাত্রীদের সুবিধার্থে কিছু ক্ষেত্রে রেল নমনীয় হয়। যেমন ওয়েটিং টিকিটে কোনও যাত্রী স্লিপার কিংবা এসি কোচে যাত্রার অনুমতি পান না। কিছু ক্ষেত্রে যদি টিটি অনুমতি দিয়ে থাকেন। একটি PNR -এ যদি অধিক টিকিট থাকে তাহলে একটি কনফার্ম হওয়ার সুযোগ থাকে, তাহলে ওয়েটিং টিকিটের যাত্রীর যাত্রা করার সুবিধা থাকে না। যদিও টিটি অনেক ক্ষেত্রে রিজার্ভেশন হয়েছে এমন টিকিটে সর্বোচ্চ দুইজন ওয়েটিং'য়ে থাকা ব্যক্তিকে যাত্রা করার অনুমতি দিয়ে থাকেন।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেলে রয়েছে এমন কোনও নিয়মেই (Indian Railway Rules) রদবদল করা হচ্ছে না। যাত্রীদের কথা ভেবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকরা নমনীয় হতে পারে। এরপরেও যাত্রার সময় কোনও সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে রেলের সঙ্গে সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications