সর্বোচ্চ ৭৫ শতাংশ রেলের টিকিটে ছাড়, যে কোনও বগিতে সংরক্ষণ! নয়া স্মার্টকার্ডে এই যাত্রীরা পাবেন আরও সুবিধা
Railway Ticket Concession: প্রত্যেকদিন রেলে কয়েক লাখ যাত্রী যাত্রা করে থাকেন! দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান। আর এই সময় যাত্রীদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে রেল। বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন সুযোগ দিয়ে থাকে। এমনকী ট্রেনের টিকিটে ২৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ আছে। তবে এজন্য প্রমাণ্য নথি রেলকে জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রতিবন্ধী যাত্রীকে। অনেক ক্ষেত্রেই এই বিষয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের।
আর সেদিকে তাকিয়েই বিশেষ কার্ড এনেছে রেল (Railway Smart Card For Handicapped)। আর তা হল প্রতিবন্ধী কার্ড (Divyangjan Card)। এই কার্ড থাকলে আর টিকিটে ছাড় (Railway Ticket Concession) পাওয়ার ক্ষেত্রে আর সমস্যায় পড়তে হবে না। কোথায় কীভাবে এই কার্ড (Apply for Divyangjan Card Services for Railways) বানাবেন?

Railway Ticket Concession: স্মার্ট কার্ডের লাভ কী?
এই স্মার্টকার্ডের (Divyangjan Card) মাধ্যমে প্রতিবন্ধী যাত্রীরা রেলে বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারেন। এমনকী এই স্মার্ট কার্ড থাকলে প্রতিবন্ধী যাত্রীরা রেলের টিকিটে ২৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় (Railway Ticket Concession) পেতে পারেন ট্রেনের যে কোনও কোচে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধী যাত্রীদের জন্য আসন সংরক্ষণ করা থাকবে। টিকিটয় বুকিংয়ের এই কার্ড হোল্ডাররা যে কোনও সুবিধা পাবেন। পড়তে হবে না কোনও সমস্যায়।
Railway Ticket Concession: আবেদন প্রক্রিয়া
'প্রভাত খবর' হিন্দি পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, প্রতিবন্ধী কার্ড (Divyangjan Rail Card) এর জন্য আবেদন করতে হলে প্রথমে যে কোনও সরকারি কিংবা জেলা চিকিৎসা কেন্দ্র থেকে জারি করা প্রমাণ্য নথি প্রয়োজন। যা প্রতিবন্ধী হওয়ার প্রমাণ হিসাবে প্রয়োজন। এছাড়াও ফোটো পরিচয়পত্র, জন্ম প্রমাণ পত্র, ঠিকানা সংক্রান্ত নথি, সেলফ অ্যাটাসেড কপি, ২ টি পাসপোর্ট সাইজ ফটো জমা দিতে হবে। ডিআরএম অফিস কিংবা বিভিন্ন সময় ক্যাম্প করা হয়। সেখানে এই সমস্ত নথি জমা দিতে হবে।
Railway Ticket Concession: ইউনিট আইডি নম্বর এবং সফটওয়্যার আপডেট -
প্রতিবন্ধী যাত্রীদের ইউআইডি নম্বর দেওয়া হবে। এরপর তা রেলওয়ে সফ্টওয়্যারে আপডেট করা হবে। সফটওয়্যারে ইউআইডি নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীর সম্পূর্ণ বিবরণ মনিটরে ভেসে উঠবে। এবং তার ভিত্তিতে কনসেশন টিকিট জারি (Railway Ticket Concession) করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications