কখনও বিশ্বের সবথেকে উঁচু ব্রিজ আবার কখনও টানেলের মধ্যে! কীভাবে জানেন কাশ্মীরে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস?
Vande Bharat Express Train: কাশ্মীর পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস! রাজধানী দিল্লি থেকে সন্ধ্যা ৭টা নাগাদ এই ট্রেনের ছাড়ার কথা আছে। খুব শীঘ্রই নয়া এই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে। ইতিমধ্যে সবুজ সঙ্কেত দিয়েছে ভারতীয় রেলও।
এক আধিকারিক জানিয়েছেন, যে কারণে ট্রেন পরিষেবা চালু করার স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয়নি তা শিগগিরই দূর হতে চলেছে। শুধু তাই নয়, খুব শীঘ্রই ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলেও জানিয়েছেন রেলের ওই আধিকারিক।

সবথেকে বড় বিষয় বিশ্বের সবথেকে উঁচু চেনাব সেতুর উপর দিয়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train)। আর সেই যাত্রা খুবই রোমহর্ষক হবে বলেই নিউজ ১৮ হিন্দিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ওই আধিকারিকরা।
তাঁর কথায়, ট্রায়াল রান শেষ হওয়ার পরপরই ট্রেনের সময়সূচী অর্থাৎ টাইম টেবিল প্রকাশ করা হবে। এমনকী কত ভাড়া হবে তাও জানানো হবে। ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলের ওই আধিকারিক জানিয়েছে, উধমপুর-শ্রীনগর-বারমুলা রেল লিঙ্কের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আগামী মাসেই ওই লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভারতের অন্যান্য রাজ্য।
অন্যদিকে নর্থ রেলের জেনারেল ম্যানেজার অশোক বর্মা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সর্বশেষ একটি টানেলের কাজ শেষ হয়ে যাবে। জানুয়ারি থেকেই কানেকটিভিটি তৈরি হয়ে যাবে বলে আশা। আর তা হয়ে গেলেও বন্দে ভারত সহ একাধিক ট্রেন ওই লাইন দিয়ে পাকাপাকি ভাবে চালু হয়ে যাবে বলে জানিয়েছেন অশোক বর্মা।
- Vande Bharat Express Train: ঠিক কি কাজ চলছে?
নিউজ ১৮ হিন্দির খবর অনুযায়ী, নর্থ রেলের জেনারেল ম্যানেজার অশোক বর্মা জানিয়েছেন, লাইনে পাতার কাজ সম্পূর্ণ শেষ। বিদ্যুৎের বেশ কিছু কাজ বাকি আছে। যা আগামী এক সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলার টার্গেট নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে CRS পরিদর্শনের কাজও শেষ হয়ে যাবে। আর এরপরেই ট্রেন চলবে বলে জানিয়েছেন অশোক বর্মা।
জিএম অশোক ভার্মা দিল্লি-কাশ্মীর রুটে একাধিক রেল স্টেশন খতিয়ে দেখেচেন। বিশেষ করে সেই সমস্ত স্টেশনগুলির পরিকাঠামো সহ একাধিক বিষয় দেখা হচ্ছে। বিশেষ করে একাধিক টানেলের মধ্যে দিয়ে ছুটবে বন্দে ভারত। সেগুলির পরিকাঠামোও খতিয়ে দেখা হছে। আর সব কিছু ঠিক থাকলে শুধুই সময়ের অপেক্ষা বলছেন ওই রেল আধিকারিক।
যা খবর, শ্রীনগরের উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টার সময় ছাড়বে। পরের দিন সকালে উপত্যকা পৌঁছে যাবে।












Click it and Unblock the Notifications