প্রত্যেক চার মিনিটে মিলবে একটা ট্রেন! ছাড়বে সব স্টেশন থেকে, ভিড় সামাল দিতে মেগা প্ল্যান ভারতীয় রেলের
Indian Railway: সামনেই মৌনি অমাবস্যা (Mauni Amavasya 2025)। প্রয়াগরাজে মহাকুম্ভে রয়েছে শাহি স্নান (Amrit Snan)। আর সেদিকে তাকিয়ে পরিকল্পনা তৈরি করে ফেলল ভারতীয় রেল। আর তাই মৌনী অমাবস্যায় প্রতি চার মিনিটে একটি করে স্পেশাল ট্রেন (Spl Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এই বছর মৌনি অমাবস্যায় রয়েছে বিশেষ যোগ। মনে করা হচ্ছে ৯ কোটি ভক্ত সেদিন শাহি স্নান সারবেন। ইতিমধ্যে কয়েক হাজার মানুষ মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন।
আর সেই সমস্ত মানুষের কথা ভেবেই বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের (Indian Railway)। আগামী ২৯ জানুয়ারি এবার মৌনি অমবস্যা। আর সেদিনই রয়েছে অমৃতস্নান। আর এই স্নান সারতে দেশের বিভিন্নজ প্রান্ত থেকে মানুষরা আসবেন। এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত সমাগম ঘটবে বলে আশা।

আর সে কথা মাথায় রেখেই বড় পরিকল্পনা ভারতীয় রেলের (Indian Railway)। যা খবর, পরিস্থিতির কথা ভেবে ১০০ এরও বেশি স্পেশাল ট্রেন (Indian Train) চালানো হবে বলে সিদ্ধান্ত। যা দেশের একাধিক রুটের জন্য চালানো হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
- Indian Railway: চলবে ১৫০ টি বিশেষ ট্রেন
মৌনি অমাবস্যায় মানুষ যাতে মহাকুম্ভে অমৃতস্নান সারতে পারেন সেজন্য ১৫০ টি স্পেশাল ট্রেন চালাবে রেল (Indian Railway)। এমন ভাবে পরিকল্পনা করা হচ্ছে যে প্রত্যেক চার মিনিট অন্তর যাত্রীরা ট্রেন পাবেন। প্রয়াগরাজ তো বটেই, অন্যান্য স্টেশন থেকেও স্পেশাল এই ট্রেন চালানো হবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, মকর সংক্রান্তির দিন সেভাবে ট্রেন দেওয়া হয়নি বলে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছিল। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের দিকে যেভাবে দেশজুড়ে ট্রেন চালানো হয় তা মহাকুম্ভের সময় করা হচ্ছে বলেও বিতর্ক তৈরি হয়।
- Indian Railway: ১০১ টি ট্রেন চালানো হয়
মানুষদের সুবিধার্থে ভারতীয় রেল (Indian Railway) সব মিলিয়ে ১৫০ টিরও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি ট্রেন উত্তর-মধ্য রেলওয়ের প্রয়াগরাজ মণ্ডলের চার স্টেশন থেকে চালানো হবে। যার মধ্যে রয়েছে প্রয়াগরাজ জংশন, সুবেদারগঞ্জ, ছিভকি এবং নৈনি রেলওয়ে স্টেশন। এর আগে প্রয়াগরাজ বিভাগ মকর সংক্রান্তিতে ১০১ টি বিশেষ ট্রেন পরিচালনা করেছে। মৌনী অমাবস্যায় আরও বিশেষ ট্রেন চালানো হবে।
বলে রাখা প্রয়োজন, মালদহ থেকে মহাকুম্ভে যাওয়ার বিশেষ ট্রেন চালানো হচ্ছে। এছাড়াও হাওড়া থেকে তো রয়েছেই অন্যান্য ট্রেন।












Click it and Unblock the Notifications