আগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দিতেই ওপাশ থেকে আসা ট্রেনে...একাধিক মৃত, আহত ৩০ এরও বেশি
Indian Rail-Jalgaon: মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসছে! ট্রেনে আগুন লাগার গুজব। আর সেই গুজব থেকে ট্রেন থেকে লাইনে ঝাঁপ যাত্রীদের। আর তা দিতেই একেবারে ভয়ঙ্কর ঘটনা। অন্যদিকে থেকে আসা ট্রেনের ধাক্কায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর সামনে আসছে। ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাও (Jalgaon) এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের সবাইকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে ম্রতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, পুষ্পক এক্সপ্রেসে (Pushpak Express) আগুন লেগে গিয়েছে। হঠাত করে এহেন গুজব ছড়িয়ে পড়ে বলে দাবি। আর এরপরেই রাতারাতি ট্রেনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। জানা যাচ্ছে, আতঙ্ক থেকে যাত্রীরা ট্রেনের চেন টেনে ধরে। আর এরপরেই জলগাঁওয়ের পাচোরা স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কার্যত মাঝ লাইনেই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে বলে খবর।
দাঁড়ানো মাত্র আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ মারতে শুরু করেন যাত্রীরা। কার্যত কোনও দিকে না তাকিয়েই লাইনে অনেকে নেমে পড়েন বলে দাবি। আর সেই সময় অন্যদিক থেকে একেবারে দ্রুত গতিতে কর্নাটক এক্সপ্রেস (Karnataka Express) আসছিল। আর সেই ট্রেনের ধাক্কায় মুহূর্তে আটজনের মৃত্যু হয়। অন্তত ৩০ জন এই ঘটনায় আহিত হয়েছেন বলে দাবি।
Maharashtra | At least 8 passengers of Pushpak Express were hit by Karnataka Express coming from the other side. The passengers have suffered serious injuries. More details awaited. https://t.co/EN1fvJz2j4
— ANI (@ANI) January 22, 2025
এই প্রসঙ্গে সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র (Central Railway's chief spokesperson) স্বপ্নিল নিলা ( Swapnil Nila) জানিয়েছেন, পুষ্পক এক্সপ্রেস থেকে আতঙ্কে বেশ কিছু যাত্রী হঠাত করেই লাইনে নেমে পড়েন এবং অন্যদিকে থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসে সঙ্গে ধাক্কা লাগে। এবং মর্মান্তিক মৃত্যু ঘটে বলে দাবি। পুরো বিষয়টি ইতিমধ্যে রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে। ইচ্ছাকৃত ভাবে গুজব ছড়ানো হয়েছে নাকি এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
তবে এখন উদ্ধারকাজ চালানো হচ্ছে। ট্রেনের মধ্যে কেউ আটকে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রেলের পাশাপাশি রাজ্যের উদ্ধারকারী দলও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। জানা জাছে, লখনউ থেকে মহারাষ্ট্র যাচ্ছিল পুস্পক এক্সপ্রেস।












Click it and Unblock the Notifications