জানেন বাংলায় বাজেটে ঠিক কত টাকা বরাদ্দ হয়েছে! উত্তর দিলেন অশ্বিনী, সঙ্গে মমতাকে করলেন বিশেষ আবেদন
Indian Rail Budget 2025: বাংলায় একাধিক রেল প্রকল্পের কাজ চলছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে জমি জট বড় সমস্যা। এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) । গত কয়েকদিন আগেই বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। এবারের বাজেটে রেলের কথা আলাদা ভাবে উল্লেখ করা হয়নি। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এমনকি বাংলার জন্য এবারের বাজেটে কিছু নেই বলেও বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে শাসকদল তৃণমূল।
এহেন বিতর্কের জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাংলায় রেলের বরাদ্দ এবার কত তা নিয়েও মন্তব্য করেন। বলেন, পশ্চিমবঙ্গে রেলের জন্য বাজেটে (Indian Rail Budget 2025) যা বরাদ্দ হতো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন, সেই অঙ্ককে এবার ছাপিয়ে গিয়েছে বরাদ্দের নিরিখে। রেলমন্ত্রীর কথায়, তিনগুণ বেশি বরাদ্দ করা হয়েছে এবার। এই সংক্রান্ত খতিয়ানও এদিন তুলে ধরেন। বলেন, ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে।

একই সঙ্গে ৬৮ হাজার কোটি টাকা বাংলায় বিনিয়োগ করা হয়েছে বলেও এদিন মন্তব্য করেন অশ্বিনী বৈষ্ণব। শুধু তাই নয়, অমৃত স্টেশন প্রকল্পে বাংলাজুড়ে রেল স্টেশনগুলি উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি নতুন ট্র্যাক কত তৈরি হয়েছে সেই সংক্রান্ত তথ্যও এদিন তুলে ধরেন রেলমন্ত্রী। পাশাপাশি মেট্রোর কাজ নিয়েও কথা বলেন। তবে রাজ্যের চলা একাধিক কাজ জমি জটে আটকে আছে বলে মন্তব্য করেন তিনি। এই বিষয়ে মমতা বন্দোপাধ্যায়ের কাছে বিশেষ ভাবে আবেদন রাখেন।
রেলমন্ত্রী জানান, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলায় জমি অধিগ্রহণের কারণে রেল প্রকল্প আটকে রয়েছে। রেলের কাজের ক্ষেত্রে জমি অধিগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে সেই আবেদন এদিন রাখেন মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রের বাজেটে (Indian Rail Budget 2025) রেলের জন্য এবার 2.55 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে রাজস্বতে ৩৪৪৫ কোটি টাকা এবং ক্যাপিটাক এক্সপেনডিচরে 2,52,000 কোটি টাকা খরচ করা হবে। এইভাবে ভারতীয় রেলওয়ের বাজেটে (Indian Rail Budget 2025) মোট ২,৫৫,৪৪৫ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। একই সঙ্গে অমৃত ভারত ট্রেন, বন্দে ভারত ট্রেন তৈরির কথা বলা হয়েছে বাজেটে।












Click it and Unblock the Notifications