নতুন বছরের নতুন সকালে সফল উৎক্ষেপণ! মহাকাশে পাড়ি দিল ইসরোর 'এক্সপোস্যাট'
চন্দ্রযান-৩ ও আদিত্য এল-১-এর সাফল্যের পরে নতুন বছরের প্রথম দিনে আরও এক সাফল্য ইন্ডিয়ান স্পেল রিসার্চ অর্গানাইজেশনের। এদিন সফল ভাবে উৎক্ষেপণ হয়েছে ইসরোর 'এক্সপোস্যাট'-এর। মহাকাশে এই বড় পদক্ষেপের সঙ্গে ভারত বিশ্বের দ্বিতীয় দেশ হয়ে উঠল। এর আগে এই ধরনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর কৃতিত্ব রয়েছে কেবল নাসার।
এই স্যাটেলাইট মহাকাশে ব্ল্যাকহোলের সন্ধান ও পর্যবেক্ষণ করবে। এছাড়াও এক্সপোস্যাটের তালিকায় রয়েছে ৫০ টি শক্তির উৎস পর্যবেক্ষণ। বিজ্ঞানীরা এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশের নিউট্রন স্টারগুলিকেও অনুসন্ধান করবেন।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই উল্লেখযোগ্য কাজের জন্য বছরের প্রথম দিনটিকে বেছে নিয়েছে। এদিন সকাল ঠিক নটা দশ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ রিসার্চ সেন্টার থেকে পিএসএলভিতে চেপে মহাকাশে যাত্রা শুরু করে এক্সপোস্যাট।
প্রকাশিত তথ্য অনুযায়ী মহাকাশে এই কৃত্রিম উপগ্রহের আয়ু পাঁচ বছর। এক্সপোস্যাট পৃথিবীর ওপরে নিচু কক্ষপথে প্রদক্ষিণ করবে। ভূমি থেকে তার সর্বোচ্চ উচ্চতা ৫০০ থেকে ৭০০ কিমি।ইসরোর তরফে তাদের এক্স হ্যান্ডেলে এই সাফল্যের কথা জানানো হয়েছে।
PSLV-C58/XPoSat Mission:
— ISRO (@isro) January 1, 2024
Lift-off normal 🙂
🛰️XPoSat satellite is launched successfully.
🚀PSLV-C58 vehicle placed the satellite precisely into the intended orbit of 650 km with 6-degree inclination🎯.
The POEM-3 is being scripted ...#XPoSat
অনেকগুলি নিউট্রন কণা একত্রিত হয়ে যা তৈরি হয়, তার নাম নিউট্রন স্টার। এই ধরণের নক্ষত্র অনেক ছোট আকারের হয়। নিউট্রন স্টারের ব্যাসার্ধ ৩০ কিমির বেশি নয়। সেইসব নক্ষত্রকে পর্যবেক্ষণ করবে এক্সপোস্যাট। মহাকাশে এক্স রশ্মির উৎসব খুঁজবে এক্সপোস্যাট। ইসরো এর মাধ্যমে কৃষ্ণগহ্বর সম্পর্কে গবেষণায় নতুন দিশে পেতে চলেছে।
ইসরোর অফিসিয়াল সাইট অনুসারে, এক্সপোস্যাট হল ভারতের প্রথম ডেডিকেটেড পোলারিমেট্রি মিশন, যা চরম পরিস্থিতিতে উজ্জ্বল জ্যোতির্বিজ্ঞানের এক্সরে উৎসগুলির বিভিন্ন গতিবিদ্যা অনুসন্ধান করবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications