দানানির–যশরাজের ‘পাওরি হো রহি হ্যায়’ ট্রেন্ডে ভাসলেন দুই ভারতীয় সেনা, ভিডিও ভাইরাল ইন্টারনেটে
দানানির–যশরাজের ‘পাওরি হো রহি হ্যায়’ ট্রেন্ডে ভাসলেন দুই ভারতীয় সেনা, ভিডিও ভাইরাল ইন্টারনেটে
রাতারাতি বদলে গেল পার্টির উচ্চারণ। এখন থেকে যদি আপনি পার্টি করেন বন্ধুদের সঙ্গে তবে আপনাকে বলতে হবে 'পাওরি’। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে পাক তরুণী দানানির মোবিন ও যশরাজ মুখাটের দারুণ ম্যাশঅ্যাপ 'পাওরি হো রহি হ্যায়’, বিগত কয়েকদিন যাবৎ ঝড়ের গতিতে এই 'পাওরি হো রহি হ্যায়’ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

এই ট্র্যাক প্রকাশ্যে আসার পরই এই ভার্সনের বিভিন্ন মিম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর এবং রনদীপ হুডার মতো বলিউড তারকারাও গা ভাসিয়েছেন এই ট্রেন্ডে। তবে এই ভার্সনের একটি আলাদা ধরনের ভিডিও সব ভিডিওর চেয়ে মন জয় করেছে নেটিজেনদের সবচেয়ে বেশি। এই ভিডিও করেছেন দু’জন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। এই ভিডিওটি শেয়ার করেন আইএএস অফিসার অবনীশ শর্মা টুইটারে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, ২ জন ভারতীয় সেনা পাওরি হো রহি হ্যায় ট্রেন্ডে নিজেদেরকে যোগ করেছেন। বরফে ঢাকা এলাকা নজরদারি করার সময়ই এই ভিডিও তাঁরা করেছেন।
ভিডিওতে দেখা গিয়েছে, এক সেনা ক্যামেরা ধরে বলছেন, 'ইয়ে হাম হ্যায়, ইয়ে হামারি গান হ্যায় অউর হাম ইহা পেট্রোলিং কর রহে হ্যায়।’ অবনীশ শর্মা এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'একনও পর্যন্ত সেরা ইয়ে হাম হ্যায়।’ সঙ্গে হার্ট ইমোজি দিয়েছেন এবং নেটিজেনরা আইএএস অফিসারের সঙ্গে একমত। এই ভিডিও শেয়ারের সঙ্গে সঙ্গে তা ১৫৬.২ হাজার ভিউয়ার্স এবং সাত হাজার লাইক পড়ে যায়। নেটিজেনদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স।
Best #yehumhain so far.❤️ pic.twitter.com/pVaX4iqv9D
— Awanish Sharan (@AwanishSharan) February 18, 2021
গত সপ্তাহে ১৯ বছরের পাক তরুণী দানানির মোবিন একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করছেন, যা ভাইরাল হয়। ওই ক্লিপে দানানিরকে বলতে শোনা যায়, 'ইয়ে হামারি কার হ্যায় অউর ইয়ে হাম হ্যায়। অউর ইয়ে হামারি পাওরি হো রহি হ্যায়।’ পার্টিকেই দানানির পাওরি বলে উচ্চারণ করেন। রসোদে মে কউন থা এবং সাডা কুত্তা টমির পর যশরাজ মুখাটে এটা নিয়েও ভাইরাল ভিডিও তৈরি করেন। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এক নম্বর ট্রেন্ডে রয়েছে।












Click it and Unblock the Notifications