ভোটের আগে মোদী সরকারের অক্সিজেন, একলাফে বাড়ল ত্রৈমাসিক ডিজিপি
দেশের জাতীয় আয়ের গ্রাফ সামান্য হলেও বাড়ল৷ ফেব্রুয়ারি মাস শেষের দিন এই কথাই জানা গিয়েছে। ২০২৩ - ২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে ৮.৪ শতাংশে ত্বরান্বিত হয়েছে। বিজেপি সরকারের কাছেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
জাতীয় পরিসংখ্যান অফিস ( এনএসও) এই তথ্য প্রকাশিত করেছে। আজ ২৯ ফেব্রুয়ারি এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে এই বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে৷ কিন্তু কীভাবে বাড়ল এই হার?

জানা গিয়েছে, উৎপাদন, খনি এবং খনন এবং নির্মাণ খাতে ভালো কাজ হয়েছে। সেজন্যই এই গ্রাফ অনেকটা লাফ দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত হয় প্রথম অগ্রিম অনুমান। সেখানে ৭.৩ শতাংশ বৃদ্ধি অনুমান হয়৷ ২০২৩ - ২৪ বর্ষে দেশের বৃদ্ধি ৭.৬ শতাংশ অনুমান করা হয়।
২০২৩ - ২৪ সালের ত্রৈমাসিকের অঙ্ক ৪৩.৭২ লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছে। ২০২২ - ২৩ সালের ত্রৈমাসিক ছিল ৪০.৩৫ লক্ষ কোটি টাকা। এবার অঙ্ক ৮.৪ শতাংশ বৃদ্ধির হার দেখা যাচ্ছে। ২০২৩ - ২৪ সালের ত্রৈমাসিকের বর্তমান মূল্যে ডিজিপি অনুমান করা হয়েছে ৭৫.৪৯ লক্ষ কোটি টাকা।
এই গ্রাফ অত্যন্ত ভালো বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা৷ তিন মাসে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৮.৪ শতাংশে পৌঁছেছে। যা প্রত্যাশা করা হয়েছিল, তার থেকেও এই বৃদ্ধির অঙ্ক বেশি ঊর্ধ্বমুখী। এমনই মনে করা হচ্ছে।
গত বছরেও আর্থিক রোজগার, টাকার দাম নেমে যাওয়া, কাজের জগতে সমস্যার একাধিক বিষয় সামনে আসছিল। দেশের আর্থিক বৈষম্য বাড়ছে। এমন কথা চর্চায় তুলে আনছিলেন বিরোধীরা। নরেন্দ্র মোদী সরকার দেশের অর্থনীতি বিপর্যস্ত করে দিচ্ছে। এমন অভিযোগও করা হয়।
এবার এই ত্রৈমাসিক রিপোর্ট অক্সিজেন দেবে কেন্দ্রের বিজেপি সরকারকে। সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে এই রিপোর্ট নি:সন্দেহে অনেকটাই শক্তি জোগাবে বিজেপি নেতাদের। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এই বিষয় নিয়ে প্রচারে ঝড় তুলবেন। একথাও মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ।
আগামী তিন বছরে, ভারত পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি সহ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে৷ এমন আশা করা হচ্ছে। ভারত ২০৩০ সাল নাগাদ ৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক দাবি করেছে আগেই।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, মোদী সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা, কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি কঠোর করা প্রভৃতি বিষয় এখানে অনেক বেশি সফল। এমন কথাই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।












Click it and Unblock the Notifications