Indian Army in Ladakh: নতুন আশ্রয়স্থল, বিশেষ জ্বালানি ও ব্যাটারি! শীত থেকে বাঁচতে সেনাবাহিনীর 'সুপার প্ল্যান'
Indian Army in Ladakh: ভারতীয় সেনাবাহিনী এই বছর লাদাখে কঠোর শীত থেকে সেনা-অস্ত্র ও ট্যাঙ্কগুলিকে বাঁচাতে বড় প্রস্তুতি নিচ্ছে। সেনা জওয়ানদের তাপমাত্রা নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্রে রাখার হবে। এছাড়া বিশেষ জ্বালানি ও ব্যাটারিও ব্যবহার করা হবে, যেখানে ট্যাঙ্ক এবং সেনাবাহিনীর গাড়িগুলিকে ভাল অবস্থায় রাখা যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়, যার ফলে অস্ত্র সক্রিয় রাখা কঠিন হয়ে পড়ে। তবে এবার লাদাখের বিপজ্জনক শীত থেকে শত শত ট্যাঙ্ক এবং অন্য যানবাহন বাঁচাতে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে।

২০২০ সালের মে মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে অস্থিরতা শুরুর পর থেকে ভারতীয় সেনা লাদাখে তার উপস্থিতি বাড়িয়েছে। তারপর থেকে এনিয়ে চতুর্থ বছর যেখানে লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা উপস্থিতি হতে চলেছে। সেনাবাহিনী পূর্ব লাদাখে রাশিয়ার T-72 এবং T-90 ট্যাঙ্ক এবং বিএমপির ৪০০ বা প্রায় তিনটি ব্রিগেড মোতায়েন করেছে। আগে তাদের মাত্র এক তৃতীয়াংশ এখানে মোতায়েন ছিল।
ট্যাঙ্কের যত্ন নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী সীসা-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে সীসা টিনের ব্যবহার করছে। অন্যদিকে বিশেষ জ্বালানি, মাল্টিগ্রেড লুব্রিকেন্ট এবং হাইড্রোলিক তরল ব্যবহার করা হচ্ছে, যা হিমাঙ্কের ঠান্ডা সহ্য করতে পারে।
অন্যদিকে লেহ-র আগে মেরামতের সুবিধাও তৈরি করা হয়েছে। যেখানে মাঝারি মাপের ত্রুটির ক্ষেত্রে ট্যাঙ্ক-সহ অন্য যানবাহন মেরামত করা যেতে পারে। সাঁজোয়া বাহিনীর জন্য তাপ নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। এছাড়াও ক্রমাগত অপারেশনাল চেক ও ড্রিল পরিচালনা করা হচ্ছে, যাতে যানবাহনের সক্ষমতা পরীক্ষা করা যায়।
লাদাখের মতো উচ্চতা আর তাপমাত্রা ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণের পক্ষে চ্যালেঞ্জের। বিশেষ করে পূর্ব লাদাখের এলাকায়। এখানে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রিতে পৌঁছে যায়। যাইহোক লাদাখের শুষ্ক মরুভূমি-সদৃশ ভূখণ্ড ট্যাঙ্ক ও যান্ত্রিক যানবাহনের জন্য ভাল বলে মনে করা হয়। এই নদী উপত্যকাগুলি কৌশলের জন্য উপযুক্ত। এইসব এলাকায় নিম্ন তাপমাত্রার কারণে জ্বালানি ও লুব্রিকেন্ট জমে যায়। যে কারণে এবার বিশেষ জ্বালানি ব্যবহার করা হচ্ছে।
লাদাখের কঠোর শীত থেকে জওয়ানদের রক্ষা করতে সেনাবাহিনীও চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেনা জওয়ানদের জন্য তৈরি করা হয়েছে নিয়ন্ত্রিত তাপমাত্রার আশ্রয় কেন্দ্র। এগুলোর মধ্যে এয়ার ব্লোয়ার লাগানো থাকে, যাতে আশ্রয় কেন্দ্রের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।
চিনের চ্যালেঞ্জের মোকাবিলায় পূর্ব লাদাখে ৭০ হাজার সেনা মোতায়েন রয়েছে। এছাড়াও ট্যাঙ্ক, আর্টিলারিও মোতায়েন করা হয়েছে।












Click it and Unblock the Notifications