পাকিস্তানের দিকে ধেয়ে যাচ্ছে ট্যাঙ্ক, তৈরি সেনা! কাশ্মীরে সেনা প্রধান কী করলেন? জানুন সেই 'গোপন' তথ্য

Indian Army Chief at Kashmir: যে কোনও মুহূর্তে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত! সময় যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে সেই আশঙ্কা। বিশেষ করে যেভাবে পাকিস্তান সীমান্তে (Jammu Kashmir News) ভারতীয় সেনা এবং ইন্ডিয়ান এয়ারফোর্স মহড়া শুরু করেছে তাতে পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। এমনকী আইএনএস সুরাত, আইএনএস বিক্রমাদিত্য সহ একাধিক যুদ্ধ জাহাজের তৎপরতায়ও ভাবাচ্ছে সামরিক বিশ্লেষকদের।

এর মধ্যেই কাশ্মীরেই (Indian Army Chief at Kashmir) পা রাখলেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী (Army chief Gen Upendra Dwivedi)। শুক্রবার সকালেই সেখানে পৌঁছে যান। পরিস্থিতি পর্যালোচনা সহ একাধিক জায়গা সরজমিনে খতিয়ে দেখছেন সেনা প্রধান। এমনকী পহেলগাঁও'তেও যাওয়ার কথা আছে তাঁর।

Battle Tank

Indian Army Chief at Kashmir: সীমান্তের খোঁজ নিলেন সেনাপ্রধান

ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী উধমপুরের নিরাপত্তা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেছেন। বিশেষ করে সেখানে নর্দান কমান্ডের সদর দফতর আছে। ফলে সেখানকার নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

এছাড়াও পুঞ্চ-রাজৌরি (Poonch-Rajouri district) সহ ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন একাধিক সেক্টরের পরিস্থিতিও সেনা প্রধানকে বিস্তারিত জানানো হয় বলে জানান ওই সেনা আধিকারিক। পাশাপাশি পীর পাঞ্জাল পর্বত মালা (Pir Panjal mountain range) অন্যতম স্পর্শকাতর এক্তি অংশ। সেখানকার নিরাপত্তা নিয়ে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, একদিকে যখন আজ শুক্রবার সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে লাগাতার ভারতীয় সেনা ঘাঁটিগুলিকে টার্গেট করল পাকসেনা। যদিও খোলা হাতে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। রাত থেকে লাগাতার চলে দুপক্ষের মধ্যে এই গোলাগুলি। জানা যায়, এদিন সেনাপ্রধানকে এই বিষয়েও আপডেট দেওয়া হয় বলে খবর।

Indian Army Chief at Kashmir: শুরু মহড়া

বৃহস্পতিবার থেকেই ভারতীয় বায়ুসেনা 'আক্রমণ' বলে একটি মহড়া শুরু করে দিয়ছে। সেখানে সুখোই, রাফালের মতো আধুনিক যুদ্ধবিমানকে ওড়ানো হচ্ছে। অন্যদিকে আজ শুক্রবার সকাল থেকে দফায় দফায় পাকিস্তান সীমান্ত সংলগ্ন রাজস্থানের থরে ভারতীয় সেনা বিশাল যুদ্ধ মহড়া সারছে। ট্যাঙ্ক থেকে শুরু করে বিশাল সামরিক ব্যবস্থাকে মোতায়েন করা হয়েছে। নিক্ষেপ করা হচ্ছে একের পর এক মিসাইল। এমনকী কীভাবে শয়রুকে খতম করা সম্ভব সেই তালিমও সেরে নিচ্ছেন সেনা জওয়ানরা। যা বর্তমান পরিস্থুতিতে খুবই গুরুত্বপূর্ণ বলেই মত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+