রহস্যের যবনিকা! 'খোঁজ' মিলল ২০১৬ সালে হারিয়ে যাওয়া An-32 বিমানের
IAF An-32 Aircraft Missing: আট বছর আগে অর্থাৎ ২০১৬ সালে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার (IAF) An-32 (aircraft) বিমানটি! অবশেষে 'খোঁজ' মিলল সেই বিমানের। গভীর সমুদ্রের নীচে দীর্ঘ তল্লাশি চলছিল।
আর তা চালানোর সময়ে নিখোজ বিমানের (IAF An-32 Aircraft Missing) ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে।আর তা পাওয়া গিয়েছে চেন্নাই উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে। এমনটাই জানা গিয়েছে। যা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

গত ২০১৬ সালে ২২ জুলাই চেন্নাইয়ের তাম্বারান বিমানঘাঁটি থেকে টেকওফ করে ভারতীয় বায়ুসেনার (IAF) An-32 (aircraft) বিমানটি। সকালের দিকে বিমানটি ওড়ে এবং দুপুরে সেটি পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর কথা ছিল।
কিন্তু টেকঅফের কিছু সময় পরেই সেটির সঙ্গে যোগাযোগ (IAF An-32 Aircraft Missing) বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও ব্যর্থ হয় বায়ুসেনা। বিফলে যায় সমস্ত প্রযুক্তি। ঘটনার প্রায় দীর্ঘ আট বছর কেটে গিয়েছে। সমস্ত আশা যখন শেষ হয়ে আসছিল সেই সময় জ্বলে উঠল আলো!
সমুদ্রের গভীরে উদ্ধার হল বিমানের (IAF An-32 Aircraft Missing) ধ্বংসাবশেষ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজি নয়া 'অটোনোমাস ইউটিলিটি ভেহিকল' (autonomous underwater vehicle) তৈরি করে। গভীর সমুদ্রে এই যন্ত্রের সাহায্যেই চলছিল তল্লাশি। সমুদ্রের ৩,৪০০ মিটার গভীরে চলছিল তল্লাশি।
আর সেই 'অটোনোমাস ইউটিলিটি ভেহিকল'এর ক্যামেরায় ধরা পড়েছে ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি। বায়ুসেনার দাবি, ছবিগুলি বিশ্লেষণ করে দেখা হয়নি। আর তা দেখে স্পষ্ট যে ওই ধ্বংসাবশেষ An-32 বিমানটিরই অংশ।
শুধু তাই নয়, যেখানে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার (IAF An-32 Aircraft Missing) হয়েছে সেই এলাকায় কখনও কোনও বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেনি বলেই দাবি বায়ুসেনার। এমনকি ওই এলাকায় কোনও বিমান মিসিং হয়েছে সেই ঘটনার ইতিহাসও নেই। ফলে ওই ধ্বংসাবশেষ An-32 (aircraft) বিমানটিরই বলেই নিশ্চিত বায়ুসেনা। যদিও এই বিষয়ে আরও বিশ্লেষণ চালাচ্ছে উদ্ধারকারী দল। তবে বিমানে থাকা ২০ জনেরও বেশি যাত্রীর খোঁজ পাওয়া যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications