চিনকে টার্গেটে রেখে ভিয়েতনামের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ ৭ চুক্তি! দিল্লি দিল বড় কূটনৈতিক চাল
ভারত ও চিনের মধ্যে সংঘাতের পরিস্থিতি ক্রমেই জোরালো হয়েছে লাদাখ ইস্যুকে কেন্দ্র করে। এরই মাঝে ভিয়েতনামের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করে কার্যত চিনকে টর্গেটে রাখে মোদী সরকার। এদিন ভিয়েৎনামের সঙ্গে পর পর ৭ টি চুক্তি সম্পন্ন করেছে ভারত। তারমধ্যে অন্যতম হল প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তি।

এদিন , মোদীর সঙ্গে এদিন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান ফুকের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই ভার্চুয়াল বৈঠকে ভারত ও ভিয়েতনামের মধ্যে মোট ৭ টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। মোদী এদিন বলেন, 'দীর্ঘ সময়ব্যাপী ভিয়েতনামের সঙ্গে স্ট্র্যাটেজিক ' সম্পর্কের দিকে ভারত তাকিয়ে রয়েছে। আর সেই লক্ষ্য়েই ইন্দো পেসিফিক এলাকায় একই উদ্দেশে এগিয়ে যাচ্ছে দুই দেশ। মোদী জানান, ইন্দো পেসিফিক এলাকায় দুই দেশের স্থিরতা বজায় রাখতে এই দ্বিপক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কার্যত মোদীর সুরেই বার্তা দেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান। এদিন দুই দেশের মধ্যে নিউক্লিয়ার, প্রতিরক্ষা, পেট্রোকেমিক্যাল, ক্যানসার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ৭ টি চুক্তি স্বাক্ষরিত হয়। যা লাদাখ আবহে চিনের প্রতি ঘুরিয়ে ভারতের বড় বার্তা বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, চিন ও ভারতের মধ্যে যখন সংঘাত চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তখনই এই চুক্তি নিঃসন্দেহে তাৎপর্যবাহী। প্রসঙ্গত, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে যেভাবে সংঘাত চলছে, সেরকমই ভিয়েতনামের সঙ্গেও চিনের একই পরিস্থিতি। এই অবস্থায় চিন বিরোধী দুই দেশের একজোট হওয়া নিঃসন্দেহে বড় বার্তা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications