Indus Waters Treaty: সিন্ধুর জল বন্ধ ! 'ওয়াটার স্ট্রাইক' ভারতের; দুর্দিন নেমে আসবে পাকিস্তানে
Indus Waters Treaty: পহেলগাঁও জঙ্গি হামলায় দায় স্বীকার করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার সংগঠন টিআরএফ। বুধবার পাল্টা কড়া পদক্ষেপের কথা জানিয়ে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বন্ধ-সহ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সার্জিক্যাল-বালাকোট স্ট্রাইকের মতো এবার জলপথে স্ট্রাইক ভারতের। পাকিস্তানকে সবক শেখাতে চূড়ান্ত কূটনৈতিক পদক্ষেপ নিল ভারত। চুক্তি বন্ধে কী কী ক্ষতি হবে পাকিস্তানের?
১৯৬০ সালে বিশ্বব্যাঙ্ককে গ্যারান্টার রেখে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করে। সিন্ধুর পূর্বদিকের উপনদী তথা বিয়াস, রবি ও শতদ্রুর জল ভারত ও পশ্চিম দিকের উপনদী তথা চেনাব, সিন্ধু ও ঝিলামের জল পাকিস্তানের দিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তিতে। তবে সেই সিন্ধু জল চুক্তি বন্ধের জেরে পাকিস্তানে কৃষি, অর্থনীতি, খাদ্য নিরাপত্তায় ব্যাপক প্রভাব পড়তে পারে। এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই বহু পোস্টে দাবি করা হয়েছে, জল না পেয়ে গরমে শুকিয়ে যাবে পাকিস্তান।

কী কী প্রভাব পড়বে পাকিস্তানে?
জলকষ্ট: সিন্ধু জল চুক্তি বন্ধের ফলে পাকিস্তানে তীব্র জলকষ্ট দেখা দিতে পারে। সিন্ধু ও তাঁর উপনদী থেকেই ৮০ শতাংশ জলের চাহিদা মেটায় পাকিস্তান। ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের কৃষি, অর্থনীতি ও পরিবেশ চূড়ান্ত সংকটে পড়বে। দেশজুড়ে তীব্র জলকষ্ট দেখা দিতে পারে এই গরমে। ইতিমধ্যেই ভূগর্ভস্থ জলের সীমা মাটির অনেকটাই নীচে নেমে গিয়েছে পাকিস্তানে। মূল শহরগুলির মধ্যে করাচি ইতিমধ্যেই জলের জন্য বেসরকারি ওয়াটার ট্যাঙ্কের উপর নির্ভরশীল।
কৃষিতে সংকট: পাকিস্তানের গোটা খাদ্য সরবরাহের ৮৫ শতাংশই আসে পঞ্জাব প্রদেশ থেকে। আর সিন্ধুর জলের উপরেই পঞ্জাব প্রদেশের কৃষি ও জলসেচ নির্ভরশীল। তাছাড়া পাকিস্তানের অর্থনীতির ২৫ শতাংশ কৃষি নির্ভরশীল। গ্রামীণ জনসংখ্যার ৭০ শতাংশ আয় আসে কৃষি থেকেই। সেক্ষেত্রে গম, ধান, তুলোর মতো প্রয়োজন পরিমিত জলসেচ। জলের অভাবে পাকিস্তানের কৃষিতে বিপর্যয় নেমে আসতে পারে। ধসে যেতে পারে অর্থনীতি।
শক্তি সংকট: পাকিস্তানে সিন্ধুর উপর রয়েছে একাধিক নদীবাঁধ। এদের মধ্যে টারবালা, মাঙ্গলা বাঁধে সিন্ধুর প্রবাহে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জলের প্রবাহ কমে গেলে সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটবে। যার জেরে পাকিস্তান জুড়ে বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং বাড়বে। বাধা পাবে অর্থনৈতিক গতি।
খাদ্যের অভাব: কৃষিতে ব্যাঘাত ঘটলে স্বাভাবিকভাবেই খাদ্যের সংকট দেখা দেবে পাকিস্তানে। খাদ্য মুদ্রাস্ফীতি দেখা দেবে। খাবারের দাম আকাশছোঁয়া হয়ে যাবে। দেশে উৎপন্ন খাবারে সংকট হলে বাইরে থেকে আমদানি করতে বাধ্য হবে পাকিস্তান। ফলে ফের অর্থনৈতিক সংকট চরমে উঠবে পাকিস্তানে।
তবে এই মুহূর্তেই এসবের আঁচ পাবে না পাকিস্তান। সিন্ধু জল চুক্তি বন্ধ মানেই যে সঙ্গে সঙ্গে জলের প্রবাহ বন্ধ হয়ে যাবে এমনটা নয়। এই মুহূর্তেই সম্পূর্ণ প্রবাহ আটকানোর মতো পরিকাঠামো নেই। বড় জোড় ৫ থেকে ১০ শতাংশ প্রবাহ আটকানো যেতে পারে। তবে চুক্তি বন্ধ হয়ে যাওয়ার অর্থ সিন্ধুর উচ্চ প্রবাহে যা খুশি করতে পারে ভারত। উচ্চপ্রবাহে বাঁধ নির্মাণ করে ইচ্ছামতো নদীর জল নিয়ন্ত্রণ করবে ভারত। অর্থাৎ জল পাঠানো বন্ধ হয়ে গেল এমনটা নয়, বরং চুক্তি অনুযায়ী যে শর্ত ছিল, তা আর মানবে না ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications