মেহুলকে দেশ ফেরাতে কূটনৈতিক পথে কোমর কষছে ভারত, কোন সম্ভাবনা প্রবল

ব্যাঙ্ক থেকে ১৩,৫০০ কোটি টাকার জালিয়াতি মামলার দায়ে তিনি অন্যতম অভিযুক্ত। তাঁর নামে জারি রয়েছে ইন্টারপোলের অ্যালার্ট। এই পরিস্থিতিতে অ্যান্টিগায় গত ২০১৮ সাল থেকে গা ঢাকা দিয়ে বহাল তবিয়তেই ছিলেন মেহুল চোকসি। গত ২৩ মে রাত থেকে তাঁর নিখোঁজ বার্তায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ভারত পর্যন্ত খেলে গিয়েছে চাঞ্চল্যের চোরা স্রোত। পরবর্তীকালে তিনি গ্রেফতার হন। তাঁকে নিয়ে ডমিনিকা আদালত রায় দেয়। এরপর কী? কোথায় যেতে চলেছে মেহুলের ভবিষ্যৎ?

 ডমিনিকার তরফে কী জানানো হয়েছে?

ডমিনিকার তরফে কী জানানো হয়েছে?

সর্বশেষ খবর বলছে, ডমিনিকায় গ্রেফতার হওয়া 'পলাতক' ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসিকে সোজা অ্যান্টিগার হাতে তুলে দেবে ডমিনিকা সরকার। তাঁকে সোজাসুজি ভারতে পাঠানো হবে না। একথা ডমিনিকার আদালত জানিয়েছে। এদিকে এর জেরে, অ্যান্টিগুয়ার তরফে মেহুল চোকসির নাগরিকত্বের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে ডমিনিকা সরকার। প্রসঙ্গত, অবৈধভাবে ডমিনিকায় প্রবেশের জেরে সেদেশ মেহুলকে গ্রেফতার করেছে।

 রহস্যের তত্ত্ব উস্কে দিলেন আইনজীবী

রহস্যের তত্ত্ব উস্কে দিলেন আইনজীবী

এদিকে, অ্যান্টিগা থেকে ডমিনিকা মেহুল নিজে যেতে চাননি বলে দাবি করে গতকালই চাঞ্চল্য ছড়িয়েছেন মেহুলের আইনজীবী বিজয় আগরওয়াল। গোটা ঘটনায় তিনি রহস্যের গন্ধ পাচ্ছেন বলেও দাবি করেন। তাঁর দাবি তাঁর মক্কেলের সাম্প্রতিক অবস্থানে কিছুটা সন্দেহ থাকছে। একই সঙ্গে তিনি জানান অ্যান্টিগা থেকেও সোজাসুজি মেহুলকে ভারত আনা যাবেন আইনি বৈধতা অনুযায়ী।

 মেহুলের ঘর ওয়াপসি-র সম্ভাবনা

মেহুলের ঘর ওয়াপসি-র সম্ভাবনা

এদিকে, মেহুলকে ঘরে ফিরিয়ে যোগ্য শাস্তি দিতে তৎপরতা বাড়াচ্ছে ভারত। কূটনৈতিক পথে এবা ডমিনিকার সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে দিল্লি। পোর্ট অফ স্পেনে ভারতের রাষ্ট্রদূত অরুণ সাহু আগামী সপ্তাহেই ডমিনিকায় পা রাখছেন।

১৩ হাজার কোটি টাকার স্ক্যাম ও অধরা অভিযুক্ত

১৩ হাজার কোটি টাকার স্ক্যাম ও অধরা অভিযুক্ত

প্রসঙ্গত, পাঞ্জাব ন্য়াশনাল ব্যাঙ্কে ১৩,৫০০ কোটি টাকার স্ক্যামে অভিযুক্তের তালিকায় রয়েছেন দেশের তাবড় হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। মেহুল ও তাঁর ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে এই স্ক্যামের অভিযোগ রয়েছে। জালিয়াতি কাণ্ডে নাম ওঠার পর নীরব পালিয়ে যান লন্ডনে, মেহুল গা ঢাকা দেন অ্যান্টিগাতে। সেখান থেকে কিউবায় যেতে গিয়ে ডমিনিকা প্রশাসনের হাতে ধরা পড়েন মেহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+