যুদ্ধের ময়দানে খেলা ঘোরাতে আমেরিকার কাছ থেকে একাধিক Predator drone কেনার পথে ভারত
দিনে দিনে বাড়ছে চিনের বাড়বাড়ন্ত। কখনও ভারতীয় সীমান্তের মধ্যে ঢুকে দাদাগিরি দেখাচ্ছে তো আবার কখনও একেবারে ভারত সীমান্তে সেনা বাহিনী মোতায়েন করে চলেছে। তৈরি হচ্ছে গ্রামও। যা যথেষ্ট উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে।
দিনে দিনে বাড়ছে চিনের বাড়বাড়ন্ত। কখনও ভারতীয় সীমান্তের মধ্যে ঢুকে দাদাগিরি দেখাচ্ছে তো আবার কখনও একেবারে ভারত সীমান্তে সেনা বাহিনী মোতায়েন করে চলেছে। তৈরি হচ্ছে গ্রামও। যা যথেষ্ট উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে।
সামরিক পর্যবেক্ষকদের মতে, লাগাতার উস্কানি দিয়ে চলেছে বেজিং। যদিও চিনের কোনও রকম উস্কানিতে পা না দিয়ে পাল্টা চিন সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারতও। চিনের গা ঘেষে যুদ্ধবিমান নামাচ্ছে ভারতীয় বায়ুসেনা। সব মিলিয়ে ভারতীয় সীমান্তে ক্রমশ বাড়ছে টেনশন।

ড্রোন কিনতে চলেছে মোদী সরকার
এই এই অবস্থায় সামরিক শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা। সেনাবাহিনীর জন্যে আরও অট্যাধুনিক ড্রোন কিনতে চলেছে মোদী সরকার। আমেরিকার কাছ থেকে Predator drone কেনার সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের। আমেরিকার কাছ থেকে এই ড্রোন কেনার পথে দেশ। আর এজন্যে মোট ২১,০০০ কোটি টাকা খরচ হবে ভারতের। এই মুহূর্তে ভারতের কাছে একাধিক ড্রোন রয়েছে। কিন্তু যুদ্ধের ধরন বদলাচ্ছে। শুধু তাই নয়, শত্রুপক্ষের উপর নজরদারি চালাতে প্রয়োজন অত্যাধুনিক ব্যবস্থা। আর সেদিকে তাকিয়েই এই ড্রোন কেনার পথে ভারত।

জরুরি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রকের
আমেরিকার কাছ থেকে এই ড্রোন কেনার বিষয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে প্রতিরক্ষামন্ত্রক। মন্ত্রকের প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও এই বৈঠকে উচ্চ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। এছাড়াও সেনাবাহিনীর আধিকারিকরাও উপস্থিত থাকতে পারে। সেখানেই এই ড্রোন কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সবুজ সঙ্কেত পেতে বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। তবে দুই দেশের মধ্যে চূড়ান্ত ডিল হওয়ার আগে নিরাপত্তা ক্ষেত্রে ক্যাবিনেট কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের প্রয়োজন।

ভারতেই তৈরি হচ্ছে যুদ্ধের জন্যে ড্রোন
আগামিদিনে লড়াইয়ে ড্রোন অন্তত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তাই শুধু বিদেশ থেকে নয়, দেশের মাটিতেও ড্রোন তৈরির পথে ভারত। একেবারে দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক ড্রোন তৈরির কাজ চলছে দেশের মাটিতে। ওয়ারিয়র নামে ড্রোনটি তৈরি করছে 'হিন্দুস্থান অ্যারোনটিস লিমিটেড'। বেঙ্গালুরুর এই সংস্থা ইতিমধ্যে এই ড্রোনের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে পুরোপুরি ভাবে যুদ্ধের জন্যে এই ড্রোনগুলি তৈরি হতে আরও কয়েকটি বছর সময় লাগবে মনে করা হচ্ছে।

ভারতের আকাশ এস-৪০০
ভারতের হাতে আসছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম এস-৪০০। আকাশ এবং জলপথে ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছে এই এই সমরাস্ত্র। মনে করা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভারতের হাতে চলে আসবে অত্যাধুনিক এই সিস্টেম। আর তা হাতে চলে আসলে সঙ্গে সঙ্গে চিন সীমান্তে তা মোতায়েন করা হবে। এই সিস্টেম চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে দেবে বলে মত সামরিক পর্যবেক্ষকদের।












Click it and Unblock the Notifications