পাকিস্তানে অপহৃত একের পর এক সংখ্যালঘু নাবালিকা, কড়া অবস্থান মোদী সরকারের
পাকিস্তানে ফের সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ২ নাবালিকা অপহরণের অভিযোগ। এর জেরে ভারত পাকিস্তানের হাইকমিশনের আধিকারিককে তলব করে।
পাকিস্তানে ফের সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ২ নাবালিকা অপহরণের অভিযোগ। এর জেরে ভারত পাকিস্তানের হাইকমিশনের আধিকারিককে তলব করে। জানা গিয়েছে, দুই নাবালিকার নাম হল শান্তি মেঘওয়াদ এবং শার্মি মেঘওয়াদ। ১৪ জানুয়ারি তাদের সিন্ধ প্রদেশ থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ।

পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নাবালিকা অপহরণের ঘটনায় ভারতের বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের তরফ থেকে ঘটনার কড়া নিন্দা করা হয়েছে। পাশাপাশি দুই নাবালিকার উদ্ধার করে পরিবারের কাছে ফিরেয়ে দিতে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে পাকিস্তানকে।
দুই নাবালিকাই পাকিস্তানের সিন্ধ প্রদেশের উমর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে সিন্ধ প্রদেশের জ্যাকোবাবাদ জেলার মেহকেও সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকা অপহরণের ঘটনা ঘটেছে ১৫ জানুয়ারি।
একদিকে যখন সারা দেশে বিজেপি বিরোধীরা সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন করছে, সেই সময় পাকিস্তানের এই ঘটনা বিজেপির হাতকেই শক্ত করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।












Click it and Unblock the Notifications