Bangladesh: বাংলাদেশে হিন্দু নেতা খুন হতেই ইউনূসের রাতের ঘুম কাড়ল মোদী সরকার! ভবেশ চন্দ্র রায় আসলে কে?
Hindu Leader Murder Bangladesh: ফের বাংলাদেশের মাটিতে আক্রান্ত সংখ্যালঘু হিন্দু নেতা! বাড়ি থেকে অপহরণ করে একেবারে পিটিয়ে খুন করা হল ভবেশচন্দ্র রায়কে (Hindu leader Bhabesh Chandra Roy)। আর এই খবর সামনে আসতেই প্রতিবাদের ঝড় ওপার বাংলায়। একাধিক হিন্দু সংগঠনের তরফে ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। প্রশ্নের মুখে সে দেশের সংখ্যালঘু হিন্দু সুরক্ষা।
শুধু তাই নয়, এই ঘটনায় (Hindu Leader Murder Bangladesh) আরও একবার বিশ্বের সামনে খুলে গেল বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের মুখোস।\ ইতিমধ্যে এই ঘটনার তিব্রত নিন্দা জানিয়েছে ভারত। একই সঙ্গে কড়া বার্তাও দেওয়া হয়েছে।

এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (MEA spokesperson Randhir Jaiwal) জানিয়েছেন, হিন্দু নেতা ভবেশচন্দ্র রায়কে বাংলাদেশে যেভাবে নৃশংস ভাবে খুন করা হয়েছে তা আমাদের নজরে এসেছে। এই ঘটনা সে দেশে সংখ্যালঘু হিন্দুদের ঘটে চলা জলজ্যান্ত একটা উদাহারণ। অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ব্যবস্থা নিন। এক্ষেত্রে যে কোনও টানবাহনা মেনে নেওয়া হবে না।
এমনকী যাতে কোনও অজুহাত যাতে না দেখানো হয় তাও এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। একই সঙ্গে সংখ্যালঘু হিন্দু সহ সবার ক্ষেত্রে সুরক্ষা যে সবার আগে তাও এদিন ইউনূস সরকারকে মনে করিয়ে দিয়েছেন ভারত সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
We have noted with distress the abduction and brutal killing of Shri Bhabesh Chandra Roy, a Hindu minority leader in Bangladesh.
— Randhir Jaiswal (@MEAIndia) April 19, 2025
This killing follows a pattern of systematic persecution of Hindu minorities under the interim government even as the perpetrators of previous such…
Hindu Leader Murder Bangladesh: কে এই ভবেশচন্দ্র রায়?
জানা যাচ্ছে, ভবেশ চন্দ্র রায় (Hindu leader Bhabesh Chandra Roy) বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের একটি ইউনিটের সহ-সভাপতি ছিলেন। শুধু তাই নয়, এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে তাঁর ব্যাপক প্রভাব ছিল। সে দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যতবার হামলা হয়েছে ততবারই গর্জে উঠেছিলেন ভবেশবাবু। কেন এই অত্যাচার তা নিয়ে সরব হন।
এমনকী ওপারের হিন্দু সম্প্রদায়কে একজোট করার কাজও করছিলেন ভবেশ চন্দ্র রায়। আর সেই কারণেই কি এই খুন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে যদিও বাংলাদেশ পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে কট্টরপন্থী মৌলবাদীরাই যুক্ত আছে বলে অভিযোগ। তবে ভয়ঙ্কর এই ঘটনর পরেই আতঙ্কে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। উবেছে রাতের ঘুম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications