প্যাংগংয়ে এবারে টক্কর জলে! লাদাখে চিনা সেনা ধাওয়া করতে ভারতের ভরসা অত্যাধুনিক স্পিডবোট
ক্রমেই উত্তেজনা বাড়ছে প্যাংগং সো এলাকাতে। লাদাখের প্যাংগং লেকের স্ট্যাটাস কুয়ো বদলানোর চেষ্টায় মরিয়া চিন এবার জলেও নামিয়ে দিয়েছে ভেসেল। প্যাংগং লেকে নজরদারি চালাতে এই ভেসেল ব্যবহার করছে পিএলএ। এর জবাবে ভারত প্যাংগং লেকে মোতায়েন করল অত্যাধুনি স্পিড বোট।

পরিস্থিতি উদ্বেগজনক করে তুলল চিন
এলএসি নিয়ে অন্যায্য দাবি জানিয়ে ফের পরিস্থিতি উদ্বেগজনক করে তুলল চিন। চিনের দাবি এখন মূলত লাদাখের প্যংগং সো নিয়ে। লাদাখের প্যাংগং সো-র এই এলাকাটি চিন ইতিমধ্যেই দখল করার চেষ্টা করছে, উপগ্রহ চিত্রে দেখা গেছে সেখানে কমপক্ষে ১৮৬ টি সেনা ছাউনি, আশ্রয়কেন্দ্র এবং বিভিন্ন আকারের তাঁবু স্থাপন করা হয়েছে।

লাদাখে জোর টক্কর জলে
এরই মধ্য উত্তেজনা এবার জমি ছাড়িয়ে জলে নেমেছে। চিন টাইপ ৯২৮বি মডেলের ভেসেল জলে নামিয়েছে বলে খবর মিলেছে। চিনের এই চালকে মাত দিতে ভারতীয় সেনাও তৎপর। দখলদারি রুখতে ও চিনা সেনাকে ধাওয়া করতে ভারত মোতায়েন করেছে অত্যাধুনিক স্পিডবোট। যার সাহায্যে চিনা সেনাকে ভারত দূরে রাখতে পারবে।

প্যাংগংকে নিজেদের অধিগ্রহণে বলে দাবি করেছে চিন
প্যাংগংয়ের বিতর্কিত এলাকাকে নিজেদের অধিগ্রহণে বলে দাবি করে চিহ্নিত করেছে জিনপিংয়ের দেশ। ১৫ জুন, ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রাণ যায় এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনার এবং আহত হন ৭০ জনেরও বেশি সেনা। তারপর থেকেই দু'দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা যেন আরও বাড়ছে।

প্যাংগংয়ের পরিস্থিতি
টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই।

১৫ জুনের সংঘর্ষের সূত্রপাত
১৫ জুন, এই 'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। পরে উভয় পক্ষের সীমানা যেখানে কয়েক হাজার ভারতীয় সৈন্যকে কাঁটাতারের সাথে জড়িত লাঠির মতো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। 'ফিঙ্গার ৪'-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছে চিন যাতে ভারতীয় সেনারা আর 'ফিঙ্গার ৮' এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।

ভারতীয় ভূখণ্ড দখল চিনের
এদিকে পারস্পরিক শর্ত মেনে সীমান্তের উত্তেজনা প্রশমিত করার জন্য মঙ্গলবার চুশুলে চিন ও ভারতের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক হলেও চিনের এই ভিত্তিহীন দাবির জেরে তা ফলপ্রসু হয়নি। এরই মধ্যে অবশ্য চিন ভারতীয় ভূখণ্ডে ৪২৩ মিটার ঢুকে গিয়েছে। এমই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে।












Click it and Unblock the Notifications