রাজস্থান নির্বাচনে 'গরু বিষয়ক মন্ত্রী'-র কী হাল হয়েছে জানেন! বিজেপি শিবির চিন্তিত

গোরক্ষক ইস্যুতে বিজেপির শাসনকালে একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। এই ইস্যুকে কেন্দ্র করে বহু জায়গায় হিংসাও ছড়ানোর খবর আসতে থাকে।

গোরক্ষক ইস্যুতে বিজেপির শাসনকালে একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। এই ইস্যুকে কেন্দ্র করে বহু জায়গায় হিংসাও ছড়ানোর খবর আসতে থাকে। বিজেপি শাসিত রাজস্থানে 'গরু' সংক্রান্ত উন্নয়নের জন্য নিযুক্ত করা হয় এক বিশেষ মন্ত্রীকে। তিনি ওটারাম দেওয়াসি। শুধু রাজস্থান নয় , ওটারাম দেওয়াসি ভারতের সর্বপ্রথম 'গরু বিষয়ক মন্ত্রী'। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসতেই ওটারাম দেওয়াসিকে ঘিরে উঠে আসে চমকে দেওয়ার মত তথ্য।

রাজস্থান নির্বাচনে গরু বিষয়ক মন্ত্রী-র কী হাল হয়েছে জানেন! বিজেপি শিবির চিন্তিত

রাজস্থান রাজনীতিতে অন্যতম দাপুটে নেতা ওটারাম দেওয়াসি। রাজপুত রাজ্যে তিনি সিরোহি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে বিজেপির টিকিট-এ ভোটে দাঁড়ান । কিন্তু নির্বাচনের ফল সামনে আসতেই দেখা যায়, ক্রমেই পিছিয়ে পড়ছেন 'গরু বিষয়ক' মন্ত্রী ওটারাম। শেষে কোনও রাজনৈতিক দলের কাছে নয়, বরং নির্দল প্রার্থী সন্যাম লোধার কাছে ১০,০০০ ভোটে হেরে যান রাজস্থান বিজেপির এই নেতা। জানা যায় একসময়ে রাজস্থান পুলিশের কর্মী ছিলেন ওটারাম। রাজস্থানের পালি জেলার মুন্দারা গ্রামের বাসিন্দা ওটারাম জীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে রাজস্থানের রাজনীতিতে অন্যতম নাম হয়ে উঠছিলেন। কিন্তু নির্দল প্রার্থীর কাছে মন্ত্রীর এই হার রাজস্থান বিজেপি-কে বেশ ভাবাচ্ছে।

উল্লেখ্য, রাজস্থান নির্বাচনে 'রাজে' দুর্গ কার্যত ধূলিস্যাৎ করে দেয় কংগ্রেস। সচিন পাইলট ও অশোক গেহলোট যুগলবন্দিতে রাজস্থানের রাজনীতিতে বসুন্ধরা শিবিরকে কুপোকাত করতে সক্ষম হয় তাঁরা। সচিন পাইলট ও অশোক গেহলটের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী হিসাবে কংগ্রেস নেতৃত্ব কাকে বেছে নেবে সেদিকে নজর এখন রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+