লাল-সবুজের বালাই নেই! ভারতের প্রথম ট্রাফিক লাইট মুক্ত শহর, জেনে নিন

যানজট, বিশৃঙ্খল রাস্তা, জোরে জোরে হর্ন বাজানো-এই সমস্যাগুলি শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নয়। বিশ্বের অনেক এরকম শহর আছে যা একই ধরণের সমস্যার সম্মুখীন হয়। কারণ বেশিরভাগ লোকজনই এখন শহরাঞ্চলে চলে যায়। যে কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ট্র্যাফিকের সমস্যা দেশের কিছু কিছু শহরে এতটাই তীব্র আকার ধারণ করেছে যে নির্ধারিত সময়ের বদলে দুই তিন ঘণ্টা পরে আসাটাই এখন স্বাভাবিক একটা বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর মতো শহরে। কিন্তু ভারতের এমন একটি শহর আছে যেখানে ট্র্যাফিক এবং হর্ন বাজানো হয় না। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য।

-

ভারতে সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি হল যানবাহনের ভিড় এবং তার ফলে বাজানো হর্ন। কিন্তু উত্তর-পূর্ব ভারতের মিজোরামের রাজধানী আইজল এই দিক থেকে দেশের অন্যান্য অংশের থেকে আলাদা। সরু রাস্তা থাকা সত্ত্বেও সেখানে লোকেদের হর্ন বাজানোর বা ওভারটেক করার জন্য তাড়াহুড়ো করার শব্দ শুনতে পাওয়া যায় না।

আইজলের মানুষজন রাস্তার শৃঙ্খলা বজায় রাখে। তারা ট্রাফিক নিয়ম মেনে চলে এবং ধৈর্য ধরে লাইন ধরে অপেক্ষা করে। এই কারণেই খুব কমই হর্ন বাজাতে হয় তাদের। সেই শহরের বেশিরভাগ জায়গাতাই কোনও ট্র্যাফিক লাইট নেই। সেখানে রাস্তায় মানুষ একে অপরকে সম্মান করে এবং শৃঙ্খলাও বজায় রাখে।

আইজলের কোনও গাড়ির ড্রাইভার যখন পাশ কাটিয়ে যেতে চান তখন হালকা হর্ন বাজিয়ে সংকেত দেন। তখন সামনের গাড়িটিও সাধারণত কোনও ঝামেলা ছাড়াই পথ ছেড়ে দেয়। এই শান্তিপূর্ণ ট্রাফিক ব্যবস্থা জনগণের কাছ থেকেই এসেছে। তারা একটি শান্ত এবং সম্মানজনক সড়ক সংস্কৃতি তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+