দেশের করোনা গ্রাফে ফের উর্ধ্বমুখী দৈনিক আক্রান্তের অঙ্ক , ছ'শোর নিচে মৃতের সংখ্যা
করোনা পরিসংখ্যান সম্পর্কীয় বিশ্লেষণ ও গবেষণা বলছে, দৈনিক আক্রান্তের গ্রাফের ওঠা, নামা কার্যত আরও একটি করোনা স্রোতের ইঙ্গিত বয়ে নিয়ে যাচ্ছে। ফলে এই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার কমতি ও তার কিছুদিন পরই তার বেড়ে যাওয়া সেভাবে ভালো লক্ষণ বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। এদিকে আজকের করোনা রিপোর্টে গত ২৪ ঘণ্টার যে পরিসংখ্যান দেওয়া হয়েছে , তাতে বলা হয়েছে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১,৮০৬ জন।

গতকালের রিপোর্টে, বলা হয়েছে ,শেষ ২৪ ঘণ্টার করোনা রিপোর্ট বলছে, সুস্থতার সংখ্যা ৩৯,১৩০ জন হয়েছে। ফলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেকটাই নেমেছে। তবে এই পরিসংখ্যানগুলি নিয়ে উদ্বেগের মধ্যেই দেখা যাচ্ছে যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৬০০ এর নিচে রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। এদিকে, গতকালের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮,৭৯২ জন। মারা গিয়েছেন ৬২৪ জন। তৃতীয় স্রোতের সতর্কবার্তায় প্রধানমন্ত্রী সাফ জানান দেন যে বিভিন্ন ভ্যারিয়েন্টগুলির দিকে নজর রাখতে হবে এবার।
এদিকে আজকের পরিসংখ্যান জুড়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৯,৮৭,৮৮০ জন। পুরোপুরি সুস্থ হয়েছেন, ৩,০১,৪৩,৮৫০ জন। অ্যাক্টিভ কেস ৪৩২,০৪১ জনের মধ্যে রয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,১১৯৮৯ জনের। প্রসঙ্গত, করোনারপ্রবল দাপটের মধ্যেই ডেল্টা, ডেল্টা প্লাস ল্যাম্বডার প্রকোপ প্রবলভাবে পড়তে শুরু করেছে। সেই জায়গা থেকে করোনার ভ্যাকসিনের গতি যাতে বাড়ানো হয়, তার বার্তা দিয়েছে প্রশাসন। কেন্দ্রের তরফে গতকালই এই মর্মে কার্যত বড় বার্তা দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।












Click it and Unblock the Notifications