সূর্য ডুবলেই বদলে যাচ্ছে ভারত-পাকিস্তান সীমান্ত, লাগাতার চলছে শেলিং! কেন এমন আচরণ? ফাঁস করাচির বড় ছক

India-Pakistan: উত্তেজনার আবহেই লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। লাগাতার ৯ দিন একেবারে বিনা প্ররোচনায় ভারতীয় সেনা ঘাঁটিগুলি টার্গেট করে শেলিং পাকসেনার। জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাত পর্যন্ত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা (Kupwara), উরি (Uri) এবং আখনুর (Akhnoor) সেক্টরে লাগাতার শেলিং চলে সীমান্তের ওপার থেকে। একেবারে মুহুর্মুহু কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও কড়া ভাষায় পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতীয় সেনাও।

জানা যাচ্ছে, পাকসেনার ঘাঁটি টার্গেট করে সেনা জওয়ানরা জবাব দেয়। আর তাতে সীমান্তের ওপারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও হতাহতের কোনও খবর নেই। তবে দুপক্ষের (India-Pakistan) গোলাগুলির জেরে উত্তপ্ত পরিস্থিতি ভারত-পাক সীমান্ত।

India-Pakistan

ইতিমধ্যেই সীমান্ত এলাকার মানুষজন যুদ্ধের আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে। আর এর মধ্যেই রাত হলেই হেভি শেলিং স্থানীয়দের মধ্যে আরও আতঙ্কের সৃষ্টি করেছে!

India-Pakistan: রাত হলেই কেন এমন আচরণ পাক সেনার?

অন্ধকার নামলেই বদলে যাচ্ছে সীমান্তের ছবিটা। লাগাতার চলছে গোলাগুলি। পাহাড়ি এলাকা গুলির শব্দে কেঁপে উঠছে। কিন্তু রাত হলেই কেন পাকসেনা এভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে? সামরিক পর্যবেক্ষকদের একাংশের কথায়, পহেলগাঁও হামলায় ইতিমধ্যে পাকসেনার নাম জ|ড়িয়েছে। এক কমান্ডার যে এই ঘটনা তাও সামনে এসেছে। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা আছে।

এই অবস্থায় জঙ্গিদের পাকিস্তানের দিকে পালানোর সম্ভাবনা কম! রাতের অন্ধকারে সেই সুযোগ করে দিতেই পাকসেনার এমন আচরণ বলে মনে করা হচ্ছে। একদিকে শেলিং করে ভারতীয়সেনাকে অন্যদিকে ব্যস্ত রাখা, আর সেই সুযোগে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে পারে সেই চেষ্টাই চলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।।

India-Pakistan: পাকিস্তানকে বার্তা ভারতের

যেভাবে পাকিস্তান লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে তাতে চরম ক্ষুব্ধ ভারত। ইতিমধ্যে এই বিষয়ে পাকিস্তানকে সতর্ক করেছে ভারতঈয় সেনা। জানা যায়, গত কয়েকদিন আগেই দুই দেশের (ভারত ও পাকিস্তান) ডিরেক্টর জেনারেল সিকিউরিটি অপারেশনের কথা হয়। যেখানে সংঘর্ষ বিরতি নিয়ে পাকসেনাকে সতর্ক করা হয়।

India-Pakistan: তদন্তে এনআইএ'য়ের ডিজি

পহেলগাঁও হামলার বেশ কয়েকদিন কেটে গিয়েছে। এখনও কাউকে গ্রেফতার করতে পারা যায়নি। এমনকী জঙ্গিদের খোঁজেও দিন-রাত চলছে তল্লাশি। এর মধ্যেই আজ শনিবারও ঘটনাস্থলে যাচ্ছেন এনআইএ'য়ের ডিজি। তদন্তের স্বার্থেই এলাকায় তিনি যাবেন বলে জানা যাচ্ছে।

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+