তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই জিনপিংকে টক্কর মোদীর, অরুণাচলের পাল্টা তিব্বত নিয়ে বিশেষ পরিকল্পনা ভারতের
আজই বিদেশমন্ত্রকের দায়িত্ব নিয়েছেন এস জয়শঙ্কর। প্রথম দিন দফতরে গিয়েই ভারত এবং চিনের সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। তার পরেই আবার শোনা যাচ্ছে চিনকে মোক্ষম জবাব দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি। তিব্বতের ৩০টি জায়গার নাম নাকি বদল করবে ভারত।
কয়েকমাস আগে ভারতের অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নাম বদল করেছিল। এপ্রিল মাসে চিনের এই কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত। এবার বেিজংকে পাল্টা জবাব দিতে তিব্বতের ৩০টি জায়গার নাম বদল করতে চলেছে দিল্লি। এলএসি বরাবর মানচিত্র নতুন করে প্রকাশ করবে ভারতীয় সেনা । সেই মানচিত্রেই তিব্বতের ৩০টি জায়গার নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যেই ২০২০ সাল থেকে ঠান্ডা লড়াই চলছে। ২০২০ সালে ৫ মে লাদাখ সীমান্তে চিনা ফৌজের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বেধেছিল ভারতীয় জওয়ানদের। লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার সংর্ষে ভারতের ৪০ জন জওয়ান মারা গিয়েছিলেন। তার পরেই আবার অরুণাচল প্রদেশে আস্ফালন শুরু করে বেজিং।
অরুণাচল প্রদেশ নিয়ে প্রথম থেকেই ভারতের সঙ্গে চিনের টানাপোড়েন চলছিল। লাদাখ সীমান্তে সংঘাতের পর বেজিং নতুন করে দেশের মানচিত্র প্রকাশ করে তাতে দেখা গিয়েছিল অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গা তারা নিজেদের মতো করে নামকরণ করেছে। অর্থাৎ সেই জায়গাগুলি ভারতেরই অংশ তারপরেও তারা সেই জায়গা গুলি নিজেদের দেশের অংশ বলে দাবি করে নামকরণ করে।
কাজেই সেই সময় বেজিংয়ের এই পদক্ষেপের কড়া সমালোচনা করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেমন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। একে কোনও ভাবেই আলাদা করতে পারবে না কেউ। চিনের এই কাজকে একেবারেই ভাল চোখে দেখছে না ভারত সে বার্তাও দিয়েছিলেন জয়শঙ্কর।
এবার তাই বিদেশমন্ত্রকের দায়িত্ব নিয়েই দুই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বোঝাপড়া কি হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। ভারতের এই পদক্ষেপের পর চিন করবে সেটা একটা ভাবার বিষয়। কারণ কয়েকদিন আগেই সিকিমের কাছে চিনের অত্যাধুনিক যুদ্ধবিমান দেখা গিয়েছিল। যেটি ব়্যাডারে ধরা পড়ে না। এতোটাই ছোট সেই বিমান। উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল সিকিম সীমান্তে চিনের সেই যুদ্ধ বিমান চিনা ফৌজের কাছে রয়েছে।












Click it and Unblock the Notifications