পাকিস্তানের সঙ্গে আলোচনা! শর্ত দিলেন ভারতের বিদেশমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বকেয়া সব বিষয় নিয়ে আলোচনায় রাজি ভারত। তবে তার জন্য শর্ত দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন,সন্ত্রাস এবং ভয় মুক্ত পরিবেশেই সেই আলোচনা হওয়া সম্ভব।
পাকিস্তানের সঙ্গে বকেয়া সব বিষয় নিয়ে আলোচনায় রাজি ভারত। তবে তার জন্য শর্ত দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, সন্ত্রাস এবং ভয় মুক্ত পরিবেশেই সেই আলোচনা হওয়া সম্ভব। ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার ক্রিস্টোস স্টাইলিঅ্যানডিসের সঙ্গে কথা বলার সময় এই কথাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। ইউরোপিয়ান ইউনিয়ন চায় নয়া দিল্লি এবং ইসলামাবাদ কূটনৈতিক মাধ্যমে আলোচনার পথ খুলুক। যা জম্মু ও কাশ্মীরে উত্তেজনা কমাতে সাহায্য করবে বলেই মনে করছেন ইউরোপিয়ান ইউনিয়ন।

দুই নেতার মধ্যে আলোচনায় জম্মু ও কাশ্মীর ছাড়াও উঠে আসে আফগানিস্তান এবং ইরান প্রসঙ্গও। ভারতের বিদেশমন্ত্রী টুইট করে তাদের এই বৈঠককে সফল বলেই বর্ণনা করেছেন।
এরই মধ্যে পাকিস্তানের প্রধানরমন্ত্রী পারমানবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের দেশগুলি কাশ্মীর নিয়ে কোনও পদক্ষেপ না করলে দুদেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে।
অগাস্টে ভারতে সংবিধান সংশোধনের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, দুটি কেন্দ্র শাসিত অঞ্চল তৈরির কথা
বলা হয়েছে।












Click it and Unblock the Notifications