পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে আবারও শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছে ভারত। ইরান এবং আমেরিকা, এই দুই দেশকেই আলোচনার পথে ফেরার জন্য আহ্বান জানিয়েছে নয়া দিল্লি। তবে এই সংঘাতে ভারত কোনোরকম মধ্যস্থতাকারীর ভূমিকায় নামবে না, সেটিও স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

-

দিল্লিতে অনুষ্ঠিত হওয়া সর্বদলীয় বৈঠকে বিরোধীদের তরফ থেকে প্রশ্ন ওঠে যে, ইরান এবং আমেরিকার টানাপোড়েনে পাকিস্তান নাকি মধ্যস্থতা করার চেষ্টা করছে। আর এই প্রসঙ্গ ওঠার পরেই পাকিস্তানের ভূমিকা নিয়ে জয়শঙ্কর তীব্র কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, ভারত কখনও এরকম ভূমিকায় বিশ্বাস করে না এবং পাকিস্তানের মতো দালাল দেশ ভারত নয়।

প্রায় এক মাস ধরে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। কোনও পক্ষই এখনও পর্যন্ত সংঘাত থামানোর কোনও স্পষ্ট ইঙ্গিত দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একদিকে থেকে শর্ত দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে ইরান সেই শর্ত মানতে অস্বীকার করছে। যদিও মাঝে মধ্যে আলোচনার খবর সামনে এসেছে, তবে তা নিয়ে আবার অনেক মতভেদও রয়েছে।

আর এই পরিস্থিতিতে বিভিন্ন মহলে দাবি উঠেছে যে, পাকিস্তান নিজেদের মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। সেই প্রেক্ষিতেই ভারতের অবস্থান একদম পরিষ্কার করে জয়শঙ্কর জানান যে, এর মধ্যে কোনও বাস্তব কূটনৈতিক সাফল্য নেই।

তিনি আরও উল্লেখ করে বলেন যে, অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে পাকিস্তান তৃতীয় পক্ষ হয়ে মধ্যস্থতা করার চেষ্টা করেছে। তবে, সেই পথে হাঁটতে ভারত আগ্রহী নয় বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+