চিনকে জবাব দিতে লাদাখে পৃথিবীর সর্বোচ্চ বিমানঘাঁটি! জি ২০ সমাপ্তিতেই ঘোষণা ভারতের

ভারত চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। যার জেরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে অনুষ্টিত জি ২০ শীর্ষ বৈঠকে যোগ দেননি। তারই মধ্যে জি ২০ শীর্ষ বৈঠক শেষ ঘোষণা হতেই ভারতের তরফে চিনকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে।

রবিবার জি ২০ শীর্ষ সম্মেলনের সমাপ্তির পরেই ভারতের তরফে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, লাদাখে বিমানঘাঁটি তৈরির কথা। প্রতিরক্ষামন্ত্রকের অধীনে থাকা বর্ডার রোডস অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব লাদাখের নিয়োমায় পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু বিমানঘাঁটি গড়ে তুলবে বর্ডার রোড অর্গানাইজেশন।

Ladakh

আগামী ১২ সেপ্টেম্বর এই বিমানঘাঁটির শিলান্যাস করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জম্মুর দেবক সেতু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শিলান্যাস করবেন প্রতিরক্ষামন্ত্রী। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, এই বিমানঘাঁটি তৈরিতে খরচ পড়বে ২১৮ কোটি টাকা।

প্রসঙ্গত ২০২০ সাল থেকে চিনের সঙ্গে সংঘাতের শুরুর পর থেকেই লাদাখের ল্যান্ডিং গ্রাউন্ড দিয়েই সেনা ও রসদ সরবরাহ চালিয়ে আসছে সেনাবাহিনী। সেখানে নিয়মিত ওঠা নামা করে ভারী ওজন বহনে সক্ষম চিনুক হেলিকপ্টার এবং সি-১৩০জে যুদ্ধ বিমানকে। সেখানেই এই বিমানঘাঁটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিমানঘাঁটি তৈরি করা হলে লাদাখে থাকা সেনাবাহিনী ও বায়ুসেনা বল পাবেন বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কেননা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত নিয়মা। আর চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে দূরত্ব প্রায় ৪৬ কিমি।

এই বিমানঘাঁটি তৈরি হলে, যেমন চিনের বিরুদ্ধে সামরিক কৌশল রাচনা সহজতর হবে, ঠিক তেমনই ওই অঞ্চলে বাণিজ্যিক বিমান চলাচলের পথও সুগম হবে। উল্লেখ করা প্রয়োজন, অতিসম্প্রতি বাগডোগরা ও ব্যারাকপুর বিমানঘাঁটিকেও সংস্কার করে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।

১২ সেপ্টেম্বর একইসঙ্গে সেগুলিও উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী। দুটি বিমানঘাঁটির পুনর্গঠনে ৫১৯ কোটি টাকা খরচ করা হয়েছে। দেশের উত্তর-পূর্ব সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করতেই বাগডোগরা ও ব্যারাকপুর বিমানঘাঁটিকে নতুন করে সুসজ্জিত করা তোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+