গ্রীষ্মের তপ্ত কড়াইতে ভারত? কেবল হিট স্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার, লাফিয়ে বাড়িছে মৃত্যু

এবারের গ্রীষ্ম ভয়াবহ আকার নিয়েছে ভারতবর্ষে। পূর্ব ভারত তো বটেই। উত্তর - পূর্ব ভারতও প্রবল গরমে পুড়ে ছাড়কার। গ্রীষ্মের দাবদাব বর্ষাতেও চলছে। বলা ভালো এখনও বহু জায়গাতেই বর্ষার বৃষ্টি শুরুই হয়নি। মাত্রাছাড়া গরম চলছে জুন মাসের তৃতীয় সপ্তাহ পেরিয়েই৷

আরও একবার দাবদাহের শিকার দিল্লি। গত তিন দিনে কেবল নয়ডাতেই ১৫ জন মারা গিয়েছে বলে খবর। প্রকৃতি এবার এত কেন নির্মম হচ্ছে? সেই প্রশ্ন উঠছে। এর মধ্যেই আরও এক ভয় ধরানো তথ্য এসে পৌঁছেছে। গত সাড়ে তিন মাসে ভারতে ৪০ হাজার মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

summer

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পরিসংখ্যান দিয়েছে। তাতে বলা হয়েছে, মার্চ মাস থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত গরমের শিকার কয়েক হাজার মানুষ। ৪০ হাজার মানুষ এই সময়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন৷ এদের মধ্যে মারা গিয়েছেন ১১০ জন। তবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দাবি করছে, কেবল দিল্লিতেই গত আট দিনে বহু মানুষ মারা গিয়েছেন।

গত ১১ থেকে ১৯ জুনের মধ্যে ১৯২ জন কেবল রাজধানী দিল্লিতে মারা গিয়েছেন। এরা প্রত্যেকেই ভবঘুরে। দিল্লি সহ আশপাশের এলাকার প্রবল গরমের হলকা চলছেই। পরিস্থিতি কবে ঠিক হবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মধ্যে।

দেশের উত্তর - পূর্ব অংশে অতি বৃষ্টি হচ্ছে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এদিকে উত্তর ও পূর্ব ভারতে ভয়াবহ গরম। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড রাজ্যে বৃষ্টি এখনও ছড়িয়ে পড়েনি। পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলাগুলোয় অতি থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গ ফুটিফাটা। কলকাতা সহ আশপাশের জেলায় বৃষ্টির কথা বলা হচ্ছে। কিন্তু বৃষ্টি আর হচ্ছে নাম। আষাঢ় মাসেও গলগল করে ঘাম হচ্ছে। মানুষের জনজীবন গরমে ওষ্ঠাগত।

ভারতের বহু শহর তপ্ত কড়াইয়ের উপর যেন রয়েছে। প্রকৃতি ধ্বংস হচ্ছে। তার প্রত্যক্ষ প্রভাব এবার দেখা যাচ্ছে। পরিস্থিতি কি মানুষের হাতের মধ্যে আছে? সেই প্রশ্নও উঠছে ওয়াকিবহাল মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+