শেষ চালটুকু পাঠিয়ে দিল ভারত, এবার কোথা থেকে জুটবে ভাত! এ তো পুরো ভাতে মারার ছক

India-Bangladesh: ভারত চাল পাঠানো বন্ধ করে দিলে কার্যত না খেয়ে দিন চালাতে হবে বাংলাদেশে মানুষকে। সে দেশের বেশিরভাগ মানুষেরই প্রধান খাবার হল ভাত। এদিকে, ভাতের জন্য যে চাল দরকার, সেটা আনতে হয় ভারত থেকেই। আমদানি বন্ধ করলে তাই বিপদে পড়বে বাংলাদেশ। তাই ভারত থেকে পাঠানো হল টন টন চাল।

শুল্ক কর প্রত্যাহার করে নেওয়া হয়েছে সম্প্রতি। সরকারি এই ঘোষণার পর গত ২৫ দিনে বাংলাদেশের যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ৩২০ মেট্রিক টন চাল গিয়েছে বাংলাদেশে (India-Bangladesh) । মোট ৩ লক্ষ ৯২ হাজার মেট্রিক টন চাল পাঠানোর কথা ছিল। ১২ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে সেই চাল পাঠানো হয়েছে।

india bangladesh border

বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানিয়েছেন, মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট, অর্ক ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজসহ আটটি আমদানিকারী সংস্থা বেনাপোল বন্দর দিয়ে এই চাল আমদানি করেছে।

বেনাপোল চেকপোস্টে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানিয়েছেন, তিন সংস্থা ওই চাল আমদানি করেছে। সেগুলি হল- মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট, অর্ক ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজ। মোট আটটি আমদানিকারক সংস্থা বেনাপোল থেকে চাল আমদানি করে বাংলাদেশে। আরও জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত তিনটি ট্রাকে মোট ১০৫ মেট্রিক টন চাল গিয়েছে ভারত থেকে। গত ১৭ নভেম্বর থেকে শুরু করে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত মোট ৯৭টি ট্রাকে ৩ হাজার ৩২০ মেট্রিক টন চাল পাঠিয়েছে ভারত।

বাংলাদেশের খাদ্য মন্ত্রকের তরফে যুগ্মসচিব লুৎফর রহমান বেসরকারিভাবে চাল আমদানি করার অনুমতি দিয়েছিলেন। ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছিল। দু লক্ষ ৭৩ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লক্ষ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল ভারত থেকে পাঠানোর কথা ছিল। মাত্র ২৫ দিন সময় দেওয়া হয়েছিল।

২০২৩ সালের ২০ জুলাই থেকে সিদ্ধ ও আতপ চাল রফতান বন্ধ করে দিয়েছিল ভারত (India-Bangladesh)। এছাড়া ২০২২ সালের নভেম্বর মাস থেকে বেনাপোল দিয়ে চাল পাঠানো বন্ধ ছিল। চালের ওপর ৬২ শতাংশ শুল্ককরও আরোপ করা হয়েছিল। বলে রাখা প্রয়োজন, শুধু চাল নয়, ভারতের উপর আলু- পেঁয়াজ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর নির্ভরশীল বাংলাদেশ। কার্যত প্রত্যেকদিনই সীমান্ত পেরিয়ে কিছু না কিছু সে দেশে পাঠাতে হচ্ছে।

এরপরেও বেশ কয়েকজন নেতা বাংলাদেশের মাটিতে ভারতীয় পণ্য বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে। যা অনেকেই বলছেন হাস্যকর (India-Bangladesh)!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+