Narendra Modi: বিরোধ গভীর হচ্ছে, কানাডার ৬ কূটনীতিককে বরখাস্ত করল ভারত
কানাডার সঙ্গে বিরোধ তুঙ্গে পৌঁছেছে ভারতের। একের পর এক কড়া পদক্ষেপ শুরু করল ভারত। কানাডা থেকে ভারতের হাই কমিশনারকে ফেরাচ্ছে ভারত। সেই সঙ্গে ভারতে নিযুক্ত কানাডার ৬ কূটনীতিককেও বরখাস্ত করেছে ভারত।
খালিস্তানপন্থী নির্জ্জরকে হত্যায় ভারতীয় দূতাবাসের যোগ থাকার অভিযোগ করে কানাডা সরকার। তারপরেই বিদেশমন্ত্রকের পক্ষ থেকে তার কড়া সমালোচনা করা হয়েছিল। কানাডার তীব্র সমালোচনা করে কানাডা থেকে ভারতীয় হাইকমিশনারকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। অবিলম্বে তাঁকে দেশে ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে ভারতে নিযুক্ত কানাডার ৬ কূটনীতিককেও বরখাস্ত করেছে ভারত সরকার।

কানাডায় খালিস্থানপন্থী শিখ নেতা নির্জ্জরের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে প্রথম থেকেই ভারতের দিকে আঙুল তুলেছিল কানাডা সরকার। প্রকাশ্যে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন ভারতের ইন্ধন রয়েছে। তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য নির্জ্জর হত্যাকাণ্ডে ভারতীয় হাইকমিশনার সঞ্জীব বর্মার নাম জড়িয়ছে। এবং ব্যক্তিগত শত্রুতার কারণে নির্জ্জ্বরকে হত্যা করিয়েছেন সঞ্জীব বর্মা এমনই দাবি কানাডা সরকারের। যদিও কূটনৈতিক রক্ষা কবচ থাকায় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যায়নি।
যদিও কানাডা সরকারের যাবতীয় দাবি অযৌক্তিক বলে জানিয়েছে ভারত। পাল্টা ভারত অভিযোগ করেছে নির্জ্জর হত্যাকাণ্ডে অভিযুক্তদের কোনও প্রমাণ কানাডা পেশ করতে পারেনি। বারবার বলার পরেও অভিযোগ প্রমাণ করতে পারেনি তারা। তারপরেই কানায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ফিরিয়ে নিয়ে আসার কথা জানায় বিদেশমন্ত্রক।
গতবছর এই নির্জ্জর হত্যাকাণ্ড নিয়ে এক ভারতীয় কূটনীতিককে বরখাস্ত করেছিল কানাডা সরকার। ট্রুডো সরকারের এই পদক্ষেপের পরে ক্ষুব্ধ ভারত কানাডার সব বিমান বাতিল করে দিয়েছিল। প্রায় ৬ মাস ভারত কানায় কোনও বিমান পরিষেবা চালায়নি।












Click it and Unblock the Notifications