গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার, ২৪ ঘণ্টায় ভারত ছাড়ার নির্দেশ

একদিনের মধ্যে একজন পাকিস্তানি কূটনীতিককে দেশত্যাগের নির্দেশ দিয়ে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বুধবার এই সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। কূটনীতিকের বিরুদ্ধে ক্ষমতার অসঙ্গতিপূর্ণ ব্যবহার ও ভারত বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে পাকিস্তান হাই কমিশনের চার্জ ডি'অ্যাফেয়ার্সকে একটি ডিমার্চ জারি করা হয়েছে। তাতে ভারতে নিযুক্ত সমস্ত পাকিস্তানি আধিকারিকদের কোনও সুযোগ-সুবিধার অপব্যবহার না করে তাদের নির্ধারিত ভূমিকা কঠোরভাবে পালন করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

এই পদক্ষেপ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রা এবং অন্যান্যদের গ্রেপ্তার সহ একাধিক ঘটনার প্রতিক্রিয়া। ভারতীয় সেনাবাহিনীর সামরিক উদ্যোগ অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে একটি গুপ্তচর চক্রকে ভেঙে ফেলার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই গ্রেপ্তারগুলি করা হয়েছে। এই পাকিস্তানি দূতাবাসের আধিকারিকও গুপ্তচরবৃত্তির কাজ করছিলেন বলে অভিযোগ।

বহিষ্কৃত পাকিস্তানি আধিকারিকের নাম আহসান-উর-রহিম ওরফে দানিশ। জ্যোতি মালহোত্রার সাথে এই গুপ্তচরের অভিযোগ থাকা আধিকারিক জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযোগ, দানিশ ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে সংবেদনশীল তথ্য ফাঁস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হিসারে গ্রেপ্তার হওয়া হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে তদন্তের সময় তার নাম উঠে আসে।

জ্যোতির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেখানে এই দানিশের নাম উল্লিখিত রয়েছে। এই দানিশের সঙ্গে দিল্লিতে হাইকমিশনেই ২০২৩ সালে জ্যোতির সাক্ষাৎ হয়। তারপর থেকে দুজনের মধ্যে আলাপ ছিল। অভিযোগ এই দানিশ‌ই পাকিস্তানি ইন্টেলিজেন্সের সঙ্গে জ্যোতির আলাপ করিয়ে দিয়েছিল। এমনকী পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ও জ্যোতি এবং দানিশের মধ্যে কথাবার্তা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+