বাংলাদেশ থেকে বাক্স করে করে খাবার আসছে ত্রিপুরাতে, আছে চিপস, ডালভাজা! ইউনূসের হঠাৎ বোধদয়? চমকে দেবে আসল তথ্য
Bangladesh-India: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাংলাদেশে। একেবারে ধূমধাম করে পালন করা হয় সে দেশে। আর সেই উপলক্ষে বাংলাদেশ থেকে ৩০০ কার্টনে শুকনো খাবার ও জুস পাঠানো হল ত্রিপুরার রাজধানী আগরতলায়। আজ শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই সমস্ত খাবার ত্রিপুরায় পাঠানো হয়। হঠাত করে কেন বিপুল এই খাবার পাঠানো হল তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
বিশেষ করে একাধিক ইস্যুতে গত কয়েকমাসে ভারত এবং বাংলাদেশ (Bangladesh-India) সম্পর্ক অন্য সম্পর্কে মোড় নিয়েছে। বন্ধু নয়, বরং একের পর এক হুঁশিয়ারি শোনা গিয়েছে সে দেশের নেতা, মৌলবাদীদের বক্তব্যে। এমনকী বাংলাদেশের আইনশৃঙ্খলা অবনতির জন্যেও ভারতকে দায়ী করতে দেখা গিয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাদের।

যদিও বারবার সৌজন্যের নজির দেখিয়েছে ভারত। গত কয়েকমাসে একাধিকবার চাল, আলু পেঁয়াজ ওপার বাংলায় পাঠাতে দেখা গিয়েছে। কিন্তু হঠাত হলটা কি? হঠাত বাংলাদেশ থেকে কার্টনে করে কেন এত শুকনো খাবার আসছে? বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের সেই খাবার পরিবেশন করা হবে।
ভারতের আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশনে ২৬ মার্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য এই খাবার দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে। যা খবর, এক একটি কার্টনে এক প্যাকেট চানাচুর, এক প্যাকেট লেক্সাস বিস্কুট, একটি জুস, এক প্যাকেট ডালভাজা ও এক প্যাকেট চিপস ছিল।
বাংলা ট্রিবিউনের খবর অনুযায়ী, রাজধানী আগরতলায় প্রতিবছর বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবারও যা খবর বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে। আর সে কথা মাথায় রেখেই বাংলাদেশের শুকনো খাবার ও জুস দিয়ে আমন্ত্রিতদের আপ্যায়ন করা হবে।
পুরোটাই একটা সৌজন্যমূলক বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে খাবার পাঠানোর সময় আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব আধিকারিক মাহবুবুর রহমান, আখাউড়া ইমিগ্রেশনের এসআই সোহেল রানা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পিএস চঞ্চল দে উপস্থিত ছিলেন। সে দেশের আধিকারিকরা জানিয়েছেন, স্থলবন্দর হয়ে খাবার ত্রিপুরা পাঠানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতিবছর ২৬ মার্চ তারিখে উদযাপিত হয়। ১৯৭২ সালে আলাদা হয় পাকিস্তান থেকে। এই দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসাবেও ঘোষণা করা হয়।












Click it and Unblock the Notifications