India-Canada row: জঙ্গিদের স্বর্গ হয়ে উঠেছে কানাডা! বিতর্কের মধ্যেই ফের তোপ ভারতের
India-Canada row: খালিস্তানি বিচ্ছিন্নবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে সম্পর্কের অবনতি হতে শুরু করেছে ভারত ও কানাডার মধ্যে। এরপরই খালিস্তানি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য কানাডার বিরুদ্ধে তোপ দেগেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য করে ও আশ্রয় দিয়ে মদত দেওয়া হচ্ছে বিদেশে।
অরিন্দম বাগচী (India-Canada row) উল্লেখ করেছেন, প্রতিবেশী দেশ পাকিস্তান জঙ্গিদের সমর্থন জোগাচ্ছে ঠিকই, তবে নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে কানাডা সহ বেশ কিছু জায়গায়। ভারতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, যদি কোনও দেশকে তাদের আন্তর্জাতিক অবস্থান নিয়ে ভাবতে হয়, তাহলে সেটা হল কানাডা।

অপরাধের পীঠস্থান তৈরি হওয়ায় কানাডার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেছে ভারতের (India-Canada row)বিদেশ মন্ত্রক। অরিন্দম বাগচী আরও জানিয়েছেন, ভারত গত কয়েক বছরে অন্তত ১৫ থেকে ২০ জনের প্রত্যর্পণের আর্জি জানিয়েছে, কিন্তু কানাডা কোনওভাবেই সাহায্য করেনি।
তিনি উল্লেখ করেছেন, কানাডা থেকে ওই বিচ্ছিন্নতাবাদী নেতার মৃত্যুর ব্যাপারে বা কোনও জঙ্গি কার্যকলাপের ব্যাপারে কোনও তথ্য ভারতকে দেওয়া হয়নি। কানাডার মাটিতে কী ঘটছে, সে ব্যাপারে ভারত কানাডাকে অবগত করলেও সে দেশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।
বিদেশ মন্ত্রকের দাবি, ভারতের বিরুদ্ধে কানাডা যেভাবে অভিযোগ তুলেছে, তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কানাডায় বসে জঙ্গিরা কীভাবে কার্যকলাপ চালাচ্ছে, সেই তথ্য এদিন সাংবাদিকদের সামনে উল্লেখ করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু দাবি করেছেন হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর জন্য দায়ী ভারত। কানাডার হাউস অব কমন্সে এই দাবি করেছেন তিনি। কানাডার নাগরিক ছিলেন হরদীপ সিং। ভারতের তরফে এই অভিযোগ অস্বীকার করে দেওয়া হয়েছে।
#WATCH | MEA Spokesperson Arindam Bagchi says, "Safe haven is being provided in Canada, we want the Canadian govt to not do so and take action against those who have terrorism charges or send them here to face justice...We've sought either extradition request or assistance… pic.twitter.com/0ikMJFu8M6
— ANI (@ANI) September 21, 2023
সম্প্রতি জি ২০ সম্মেলন উপলক্ষে ভারতে এলেও জাস্টিন ট্রুডুর (Canada PM Justin Trudeau) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PmModi) এই ইস্যুতে কথা হয়েছে বলে সূত্রের খবর। ভারতের সঙ্গে বাণিজ্য় চুক্তিও স্থগিত (India-Canada row) করে দিয়েছে কানাডা।
কার্যত দুদেশের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। তবে সামনেই সে দেশে নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ইচ্ছাকৃত ভাবে বিষয়টিকে সে দেশে আরও বড় করে তিলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications