লাদাখ সংঘর্ষের প্রায় দু'দিন পর জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ চিনের বিদেশমন্ত্রীর! কী কথা হল দুই পক্ষের?

সোমবার লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ ভারতীয় সেনা জওয়ান। সংঘর্ষে ৪৩ জন চিনা সৈনিকও নিহত বলে জানা গিয়েছে। এরই মধ্যে ভারতের আরও ৪ সৈনিক এখনও গুরুতর অবস্থায় রয়েছে সেখানে। তাছাড়া ১০ জন জওয়ান এখনও নিখোঁজ বলে খবর এসেছে। এই অবস্থায় লাদাখের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

শীর্ষ পর্যায়ে আলোচনা দুই দেশের

শীর্ষ পর্যায়ে আলোচনা দুই দেশের

এই ঘটনার দুই দিন পর এবার শীর্ষ পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত নিল ভআরত ও চিন। জানা গিয়েছে এদিন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটানোর বিষয়ে দুই পক্ষই সহমত হয়েছে।

চিন তাঁদের অভিযোগ থেকে সরছে না

চিন তাঁদের অভিযোগ থেকে সরছে না

এদিকে এত কিছুর মাঝেও চিন তাঁদের অভিযোগ থেকে সরছে না। তাদের দাবি ভারতের উস্কানিতেই গালওয়ান উপত্যকায় এই সংঘর্ষ বেধেছিল। এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিনের তরফে পদক্ষেপ নিতে বলা হয়। এবং বিষয়টির তদন্তেরও আবেদন জানানো হয়।

২২ জুন ভারত-চিনের বৈঠক হওয়ার কথা

২২ জুন ভারত-চিনের বৈঠক হওয়ার কথা

এদিকে এক মাসের বেশি সময় ধরে লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মাঝে আগামী ২২ জুন চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ইয়ি-র সঙ্গে ভিডিও মারফত বৈঠক করবেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গিয়েছে, বিশ্বজুড়ে করোনা অতিমারীর প্রকোপ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা মজবুত করতে এই বৈঠক ডাকা হয়েছে। তবে এই ঘটনার জেরে সেই বৈঠকের ভবিষ্যতের উপর প্রশ্ন চিহ্ন লেগে যায়। তবে আজকেই এই ফোনালাপের পর পরিস্থিতি শান্ত হওয়ার দিকে যাবে বলে মনে করা হচ্ছে।

শান্তি আলোচনার অলিন্দে যে পরিস্থিতি

শান্তি আলোচনার অলিন্দে যে পরিস্থিতি

শান্তি আলোচনার অলিন্দে যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখে তার আঁচ পাওয়া যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। পরিস্থিতি স্বাভাবিক করতে গালওয়ান এলাকা থেকে প্রায় ২.৫ কিমি পিছু হটে চিনের পিপল লিবারেশন আর্মির সেনা দল। ভারতও তাদের সেনাকে সরিয়ে নিয়েছে। তবে সেনা সরালেও এখনও লাদাখের খুব কাছেই এখনও ট্যাঙ্ক সহ চিনের ১০ হাজার সেনা উপস্থিত রয়েছে। তবে বেজিংকে তাদের সেনা পুরোপুরি সরাতে হবে বলে কড়া বার্তা দেয় দিল্লি। তবে তা মানেনি চিন। এরপরই সোমবার রাতে ঘটে যায় সেই সংঘর্ষের ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+