চুশুলে চলছে বৈঠক, প্যাংগংয়ে স্থিতাবস্থা লঙ্ঘন করায় চিনের চোখে চোখ রেখে কড়া জবাব ভারতের!

লাদাখে ফের অনুপ্রবেশের চেষ্টা করল পিএলও৷ লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা৷ তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি। ঘটনাটি ঘটে ২৯-৩০ অগাস্ট রাতে৷ এদিকে পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় পিএলএ স্থিতাবস্থা লঙ্ঘন করায় চুশুলের বৈঠকে কড়া বার্তা দিয়েছে ভারতীয় সেনা।

কী বলেন সেনার জনসংযোগ আধিকারিক?

কী বলেন সেনার জনসংযোগ আধিকারিক?

এই বিষয়ে ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমান আনন্দ বলেন, 'প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিন সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা৷' তিনি আরও বলেন, 'ভারতীয় সেনা আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর৷ একইসঙ্গে দেশের অখণ্ডতা রক্ষার জন্যও সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ।' শান্তি ফেরাতে বর্তমানে চুশুলে কমান্ডার স্তরে ফ্ল্যাগ বৈঠক চলছে৷

দুই দেশের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি

দুই দেশের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি

লাদাখের গালওয়ানে চিন এবং ভারতের সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে তৈরি হয়েছে একটা যুদ্ধকালীন পরিস্থিতি। চিনা আগ্রাসন নীতির জেরে কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে ভারত-চিন কূটনৈতিক সম্পর্ক। এই অবস্থায় দুই পক্ষই আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এর মাঝেও চিনা সেনা নিজেদের আসল রং দেখাতে প্রস্তুত।

ভারতের যোগ্য জবাব পেয়ে পিছু হটতে বাধ্য হয় চিন

ভারতের যোগ্য জবাব পেয়ে পিছু হটতে বাধ্য হয় চিন

এদিন সকালে সেনার তরফে জানানো হয় যে ফের লাদাখ সীমান্তে সংঘর্ষ বাঁধে ভারত-চিন সেনার মাঝখানে। জানা যাচ্ছে লাদাখের প্যাংগংয়ে স্ট্যাটাস কুয়ো বদলানোর জন্যে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে চিনা বাহিনী। তবে ভারতের যোগ্য জবাব পেয়ে পিছু হটতে বাধ্য হয় চিনা সেনা।

হতাহতের ঘটনার বিষয়ে মুখ খোলেনি সেনা

হতাহতের ঘটনার বিষয়ে মুখ খোলেনি সেনা

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে ২৯-৩০ অগাস্ট চিন প্যাংগং এলাকাতে ভারতীয় এলাকা দখল করার জন্যে উদ্যত হয়। তবে চিনা সেনার এই প্রচেষ্টাকে ব্যর্থ করে ভারতীয় সেনা। তবে এই সংঘর্ষে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানানো হয়নি সরকারের তরফে।

বৈঠকে চিনকে তোপ ভারতের

বৈঠকে চিনকে তোপ ভারতের

তবে সূত্রের খবর, ১০০ দিন পরেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় উদ্বিগ্ন উভয় পক্ষই। আর তাই শান্তি ফেরাতে এদিন ফের এক প্রস্থ বৈঠকে বসেছে দুই পক্ষের সেনা। লাদাখ সীমান্ত বরারবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চুশুলে সেই বৈঠক হচ্ছে বলে জানা গিয়েছে। দুই দেশের সেনার ব্রিগেডিয়ার কমান্ডার পর্যায়ের এই বৈঠক বর্তমান পরিস্থিতিতে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই বৈঠকেই চিনা সেনাকে উত্তেজনা তৈরির করার জন্যে দোষারোপ করে তোপ দেগেছে ভারতীয় সেনা।

ফিঙঅগার ৫-এ উত্তেজনা

ফিঙঅগার ৫-এ উত্তেজনা

গত কয়েক সপ্তাহে হটস্প্রিং থেকে সরে গেলেও চিনা সেনা এখনও অবস্থান করছে প্যাংগং লেকের তীরে। লাদাখের প্যাংগং হ্রদের কাছে গ্রিন টপের উপর থেকে চিনা সেনা দখলদারি সরাতে না চাওয়াতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের। প্যাংগং সোতে চিনা সেনারা ফিঙ্গার ৫-এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+